১৯৮৮ সালে ‘ভাবনার ভাস্কর্য’ দিয়ে দে'জ পাবলিশিং থেকে কেতকীদির বই-প্রকাশ শুরু। সংখ্যায় খুব বেশি না হলেও ২০০৫ সাল পর্যন্ত তাঁর বই এখান থেকে প্রকাশিত হয়েছে। বাঙালীর সংস্কৃতি-জগতে এরকম দু'-একজনকে পাওয়া গিয়েছে ব’লেই এ যাবৎ উৎকৃষ্ট যা-কিছু পাঠকদের কাছে পৌঁছে দেওয়া গিয়েছে।
বাঙালির একটা ইতিহাস রয়েছে, উত্তম-সুচিত্রা রয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছে, আর রয়েছে কৃশানু দে। কৃশানু দে ছিলেন, আছেন এবং থাকবেন। চিরকাল।
নারী-পুরুষের প্রেমের সম্পর্ক নিয়ে এই লেখা, প্যারিস থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত। ১৪ ফেব্রুয়ারির কথা মনে রেখে চলুন আমরা বরং যাই, এক বাঙালি প্রেমে, ১০০ বছর আগে।
চোখের জলের, রক্তের, অহৈতুকী ভালোবাসার, শুধু মানুষকে রক্ষা করার জন্য আপ্রাণ ভালোবাসার, কত কাহিনি দেশের সমাজ-ইতিহাসের ভাঁজে ভাঁজে রাখা আছে, কে সেইসব কথা বলবে? কোন স্মৃতিতে ঘর খুঁজে পাবে সেই কথাগুলো?
সমাজে উলকি মানে পরিচয়ের চিহ্ন। আফ্রিকার উপজাতি সমাজে, পলিনেশিয়ান দ্বীপপুঞ্জে কিংবা উত্তর ইউরোপের যোদ্ধাদের শরীরে ট্যাটু ছিল বংশ, বীরত্ব কিংবা দেবতার সঙ্গে সম্পর্কের সাক্ষ্য। জাপানের ইরেজুমি কখনও ছিল সাহসের অলংকার, আবার কখনও অপরাধীর গায়ে আঁকা সমাজবিরোধীর দাগ। ভারতীয় উপমহাদেশেও গ্রামীণ সমাজে নারীরা শরীরে ধারণ করেছে দেবদেবীর নাম, সৌন্দর্যের পাশাপাশি বিশ্বাসের আশ্রয়ে।
আজকের কোনও তরুণ-তরুণী, যাঁরা নিজের রাজনৈতিক কেরিয়ারে প্রবেশ করতে চলেছেন, বা এমন কেউ যাঁরা যুব রাজনীতি করেন এখনই, এমনকী, যাঁরা দীর্ঘকাল পার্টিজীবী, তাঁদের কাছে বিরোধিতার ‘সহজপাঠ’ তৈরি করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। যে সহজ পাঠের একটাই ভাষা– আপন করে নেওয়ার।
বরিশালের ভূপ্রকৃতি, জলাভূমি, নদী, নিসর্গ জীবনানন্দের চেতনাজগৎ জুড়ে ছিল। তাঁর একান্ত আপন শহর। দেশ-বিভাগের বিয়োগান্ত নাটকের শুরুতেই; তৎকালীন মফস্সল শহর বরিশালের ‘সর্বানন্দ ভবন’ ছেড়ে ফিরে যান মহানগর কলকাতায়। তারপর যত দূরে গিয়েছেন, তাঁর পিছে পিছে হামাগুড়ি দিয়ে পৌঁছে গেছে বরিশাল।
একটা প্রাইভেট স্ক্রিনিংয়ে ডাকা হয়েছিল ইন্ডাস্ট্রির সমস্ত তাবড় তাবড় মানুষজনকে। ‘মধুমতী’ ছবি সবাই দেখলেন। দেখার পরে সবাই সবার ভালোলাগা তাঁদের মতো করে বলছিলেন। হঠাৎ বিমল রায়কে ডেকে রাজ কাপুর বললেন, ‘এই গানগুলো চলবে না।’
উত্তর-আধুনিক ইউরোপিয়ান উপন্যাসের ইতিহাসে এই উপন্যাস নিঃসন্দেহে একটা সরণিফলক। জগৎ-বিখ্যাত উপন্যাস। যার লেখক এক বর্ণময় ভাবমূর্তির এবং বিশ্বব্যাপী প্রসিদ্ধির নির্বাসিত নিঃসঙ্গ মানুষ। আরও একটু বলি, তার লেখার টেবিলের রং ছিল কালো। আর তিনি ছিলেন প্যারিসবাসী। ভালোবেসে ছিলেন এই পরবাসের নিজবাস! তাঁর ভাবনার টেবিল ছিল বাড়ির কাছেই এক সুরানিলয়ে।
স্ত্রী ডেনিসে ডি অলিভিয়েরার গর্ভে তৃতীয় সন্তান ম্যাথিউস দু’দিন আগেই জন্মেছে। পিতা বেবেতো। দু’ হাতের কল্পিত দোলনা। ডানদিকে ঠিক একই ভঙ্গিতে সঙ্গীর অনুকরণ করলেন মাজিনহা। এবং বাঁদিকে রোমারিও। বেবেতো আনন্দে পাগল হয়ে জড়িয়ে ধরলেন রোমারিওকে। দীর্ঘ মনকষাকষি, রাইভ্যালরি একটি দৃশ্যেই উধাও।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved