

সন্ধের মরে ছাই হয়ে যাওয়া আলোয় লেখাগুলো আবছা ঠেকছে। পাশের ঘরে একটা মেয়ে প্রাণপণে চিৎকার করছে, ‘আমাকে আটকাও, কে আছো?’ আমাকে আটকাও তো দেখি...’। নাইট-শিফটের নার্সের কঠিন গলা পেলাম– “লায়লা হানিম, উঠে বসো মা। ছ’টার ইঞ্জেকশন আছে। ওঠো।” বাইরে দূরে কোথাও পুরনো হিন্দি গানের সুর বাজছে। এটা সেই সময়কার গান, যখন হিন্দি সিনেমায় খুব গয়না চুরি যেত।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved