Robbar

ecosystem

সমুদ্র আঁকড়ে বেঁচে থাকা কোলিদের কি আমরা ক্লাইমেট রিফিউজি বানিয়ে দেব?

আজ থেকে ৮০০ বছর আগে একটা জনগোষ্ঠী পরিব্রজন করেছিলেন তাঁদের অসাধারণ সামুদ্রিক দক্ষতা ও জ্ঞান নিয়ে। তারপর তাঁরা শুধু মন দিয়ে সেই পেশাতেই নিযুক্ত থেকেছেন। আজ হঠাৎ সেই পেশা ছেড়ে তাঁরা কোথায় যাবেন? কী করবেন আগামী দিনে? তাঁরা কি এত বছরের প্রকৃতিলব্ধ জ্ঞান, ভাষা, সংস্কৃতি হারিয়ে ফেলবেন?

→

পৃথিবীর ‘বৃক্ক’ আজ বিপন্ন

২ ফেব্রুয়ারি চলে গেল বিশ্ব জলাভূমি দিবস। জলদূষণ আর জলদূষণের একটি বড় অংশের জন্য দায়ী আমাদের কার্যকলাপ। জলাভূমি যে সুরক্ষিত করতে হবে– এই বিষয়ে ভাবা শুরু হয়েছিল জলজ বাস্তুতন্ত্র বিপন্ন, তা বোঝার প্রায় ২৬ বছর পর। পরিবেশ বিজ্ঞানীরা অনেক আগে থেকে বললেও, ১৯৭১-এর আগে টনক নড়েনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের!

→

আরাবল্লি না থাকলে আমূল বদলে যাবে ভারতের জলবায়ু

একবার ভেবে দেখা যাক আরবল্লি নেই। গরম বালি ক্রমশ গলা টিপে ধরেছে পশ্চিমের ছোট ছোট নদীগুলোর; ক্রমে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্ত বালিতে ঢাকা পড়ে যাচ্ছে; গঙ্গার গতিপথ হারিয়ে যাচ্ছে গরম বালিতে; ভারতের জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটেছে। সব কেমন গুলিয়ে যাচ্ছে– তাই না?

→

পোকামাকড়ের থেকে আমরা কী কী শিখি?

‘জীবন’, ‘আয়ু’র চেয়ে অনেক বড়। জীবন আসলে কালেকটিভ, যৌথ। কোটি কোটি বছর ধরে বিবর্তিত হয়ে চলা সপ্রাণ পৃথিবীর আণবিক চোরাকুঠুরিতে সঞ্চিত জেনেটিক স্মৃতি ও শিক্ষার ভিক্ষালব্ধ ধান্য। জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী আপাত সরলরেখায় তাকে মাপা যায় না। এ শিক্ষা পোকামাকড়ের দুনিয়ায় প্রবেশ না করলে জানা যায় না।

→

বর্ষায় পতঙ্গ-প্রাণীর আচার-ব্যবহার

বর্ষায় প্রাণ সঞ্চার হয় পৃথিবীর বুকে। মানুষের পাশাপাশি গাছপালা-কীটপতঙ্গ সকলের জীবনই সিক্ত হয়ে ওঠে নবধারাজলে। প্রকৃতির সেই সুর, যা মিশে আছে আমাদের সুরের সঙ্গেও, তার দেখা মিলবে চারপাশে চোখ মেললেই। বিশ্বপ্রাণের সেই আনন্দকে আমরা কতটুকু দেখি? কতটুকু চিনি আমাদের এই খুদে প্রতিবেশীদের দুনিয়াকে?

→