প্রেমেন্দ্র মিত্র ছিলেন আধুনিক বাঙালি সাহিত্যিকদের সর্বজনীন প্রেমেনদা আর তাঁর স্ত্রী বীণা মিত্র ছিলেন সকলের বৌদি। তাঁদের বাড়িটা ছিল কতকটা ধর্মশালার মতো। সারাক্ষণ দরজা খোলা, ভেতরে কাঠের তক্তপোশ, টিনের চেয়ার, বেতের মোড়া। কিছু জোড়া আছে, কিছু পাতা আছে। সারাক্ষণ চা-ভর্তি কাপ আসছে আর খালি কাপ ফেরত যাচ্ছে আর অবিরাম হাজার বিষয় নিয়ে কথা হচ্ছে।
লেখালেখি জীবনের ৬০ বছর অতিক্রম করলেন লেখক, সম্পাদক, রবীন্দ্র-গবেষক অমিত্রসূদন ভট্টাচার্য। তাঁর বাবা, অধ্যাপক বিজনবিহারী ভট্টাচার্য ছিলেন রবীন্দ্রনাথের রিসার্চ স্কলার, পরবর্তীকালে রবীন্দ্র রচনাবলি-র গুরুত্বপূর্ণ সম্পাদকীয় সদস্য। তাঁর শুরু করা রবীন্দ্র-গবেষণার বিস্তৃত ভুবনটিকে বর্তমানে আরও ঐশ্বর্যময় করে তুলেছেন অমিত্রসূদন। তাঁর লেখালেখি, পাঠ ও অন্বেষণ নিয়ে একান্ত সাক্ষাৎকার।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved