এই উপন্যাসটি নানা প্রতিক্রিয়া জাগায়। প্রাক্তন নকশালরা বিরক্ত হন। আত্মহত্যার ঘটনাটি কষ্টকল্পনা মনে হয় কোনও কোনও লেখক-সমালোচকের। আমি শুনে হাসি। একেই বলে ‘ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন’।
ছবির নাম, ‘মুখগুলি’, দিব্যেন্দু পালিতের গল্প অবলম্বনে তৈরি। রাজা ও জিৎ মিলে একটা স্ট্রাকচার বা কাঠামো বানিয়ে দিয়েছিল, তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছি আমি, প্রত্যেকটা সংলাপ আমারই হৃদয়রসে জারিত ও লেখনী নিঃসৃত।
সরস্বতী পুজোকে নিয়ে আন্দোলনের জেরে হিন্দু ছাত্ররা দলে দলে কলেজ ছেড়ে দিল। চরম অর্থসংকটে পড়ল কলেজ। ১২ জন শিক্ষক ছাঁটাই হলেন। ছাঁটাই হলেন কবি জীবনানন্দ দাশও।
গুরু-শিষ্য পরম্পরা, লোকশিল্পীদের সহজ যাপন, কেবল লোকসংস্কৃতির চর্চায় জীবিকা সম্ভব নয় বলে পাশাপাশি একটি অর্থকরী পেশা প্রয়োজন হয়– এই সত্যটিও আছে।
বইটা শেষ করার আগে কেবলি মনে হচ্ছিল– হল না। আরও কী যেন দেওয়ার ছিল, বলার ছিল আরও কত কথা।
কয়েক বছর আগে যখন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহকে ওই পুরস্কারে ভূষিত করা হয়েছিল, তখন বহু মানুষ বলেছিলেন, বাবরি মসজিদ ভাঙার পিছনে, যাঁর প্রত্যক্ষ মদত ছিল, তাঁকে পুরস্কৃত করা গেলে অবশ্য স্বাধ্বী ঋতম্ভরার নাম নিয়ে আর বলার কী থাকে!
৪ ফেব্রুয়ারি ২০২৫, উদাত্ত ঘোষণা ট্রাম্প বাহাদুরের: গাজ়ার অধিবাসীরা ভালোমানুষের মতো নতশিরে মানলে তো ভালো, নইলে, সমরাস্ত্রমণ্ডিত যুক্তরাষ্ট্রই সবলে তাদের। ততঃপর, ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী দেশ নিজ পতাকা গাড়বে গাজ়ায়; অন্তে, ম্যারিকার শান্তিময় পূর্ণ-দখলদারিতে– নিশ্চয়ই, ‘রিয়েল এস্টেট’-বিশেষজ্ঞ ট্রাম্পের দক্ষ পরিচালনায় ও বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক জ্যায়সা অর্বুদ-নিযুতপতিদের সুখবিধায়, সুস্বাস্থ্যবিধায়– ভূমধ্যসাগরীয় গাজ়াকে রূপান্তরিত করা হবে রম্য পর্যটনকেন্দ্রে।
ফিরে তাকালে একগুচ্ছ ‘যদি’ আমাকে ভাবিয়ে তোলে। কী হত যদি ‘ভোরের কাগজ’ আমার লেখাটি না ছাপত? কী হত যদি শ্যামলকান্তি দাশ আমায় পরামর্শ না দিতেন? কী হত যদি বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি এবং একজন শ্রেষ্ঠ সাহিত্যিকের আশীর্বাদ না পেতাম?
২০১০ সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল ‘পাতালঘর’। কচিকাঁচাদের ভালো লেগেছিল। সে কারণেই বই বিক্রি হয়েছিল ভালো। সেই বইয়ের প্রকাশক যদিও ব্যাজার মুখে জানিয়েছিলেন বিক্রি ‘মোটামুটি’।
ভাঙার গান আসলে বিষের বাঁশী-র ছিন্ন উত্তর ভাগ, তার অপরার্ধ। বিষের বাঁশী-র প্রচ্ছদে যে সর্পবেষ্টিত কিশোরের ছবি ছিল, যার দৃষ্টি নিবদ্ধ ছিল দূরের সূর্যের দিকে, ভাঙার গানে আসলে তারই সংগীত ধরা আছে।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved