

দীর্ঘ বিশ বছরের বেশি সময় কেটেছে তাঁর কলকাতায়। কলকাতা তাঁকে সব দিয়েছে। বেতারে গান গাওয়ার সাধ পূর্ণ হয়েছে। কলকাতাতেই তিনি সান্নিধ্য লাভ করেছেন তাঁর প্রধান গীতিকার, সুহৃদ, ফ্রেন্ড-ফিলোজফার-গাইড কাজী নজরুল ইসলামের; পেয়েছেন পল্লীকবি জসীমউদ্দিন ও গোলাম মোস্তফাকে।
ভাঙার গান আসলে বিষের বাঁশী-র ছিন্ন উত্তর ভাগ, তার অপরার্ধ। বিষের বাঁশী-র প্রচ্ছদে যে সর্পবেষ্টিত কিশোরের ছবি ছিল, যার দৃষ্টি নিবদ্ধ ছিল দূরের সূর্যের দিকে, ভাঙার গানে আসলে তারই সংগীত ধরা আছে।
জীবনের বেশি সময় জেলে কাটানো ভিভি অনুবাদ করছেন নজরুলকে! এক বিপ্লবী ছুঁয়ে দেখছেন আর এক জন বিপ্লবীর শব্দ!
প্রায় সমসাময়িক জীবনানন্দকে আধুনিকতার যে বয়ানে আবিষ্কার করা যায় নজরুলের কবিতা ঠিক একভাবে পড়া যায় না। কিন্তু প্রাগাধুনিক বাংলা কবিতায় আরব-পারস্য সাহিত্যের প্রতিগ্রহণে যে ধারাটি তৈরি হয়েছিল, আধুনিক বাংলা কবিতায় নজরুলের হাতে তারই উত্তরাধিকার বললে কি ভুল বলা হবে?
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved