

‘মডার্ন টাইমস’-এ স্ক্রু ঢিলা চার্লির মনে হচ্ছিল জগৎটাই একটা বিশাল যন্ত্র। এটা সত্যি বলতে কী, দিব্যদৃষ্টির মুহূর্ত। আমাদের এই দিব্যদৃষ্টির মুহূর্ত আসবে যখন আমরা বুঝব যে, বিপন্ন এই গ্রহে আমরাও একইভাবে অস্তিত্ব নামে একটা ভার্চুয়াল যন্ত্রের অন্তর্গত। এবং তখন হয়তো সেই যন্ত্রে আমরা চার্লিসম ব্যাঘাত ঘটাতে পারব!
জীবনানন্দ দাশ যেখানে যেখানে যতিচিহ্ন তথা সেমিকোলন ব্যবহার করেছেন, নিজের শর্তে করেছেন, নিজের যুক্তিক্রমে ব্যাকরণের শৃঙ্খল ভেঙেছেন, চিহ্নকে করে তুলেছেন অক্ষরের মতো শব্দের মতো বাঙ্ময়।
বিশ্ব শিল্প দিবস উপলক্ষে বৃদ্ধাশ্রমে ছবি আঁকার কর্মশালা।
মনে পড়ছে তাদের সবার কথা, যারা অন্য দেশের মাটির গন্ধ নিয়ে এসেও এই দেশের, এই বাংলার সংস্কৃতিকে আপন করে নিয়েছিল।
আমি বাংলা ভাষা পড়তে জানতাম না। শুনে শুনে শিখেছি বাংলা ভাষাটা। বাংলা ভাষাটা খুব মিষ্টি। আমার স্বামী উজ্জ্বল, ও আমায় কিনে দিয়েছিল ‘বর্ণপরিচয়’। ওর কাছেই বাংলা ভাষা পড়া এবং লেখা শিখেছি।
১৮৫৫ সালের ১৩ এপ্রিল, অর্থাৎ, আজ, প্রকাশিত হয়েছিল ‘বর্ণপরিচয়’-এর প্রথম ভাগ।
সেফটিপিনের আবিষ্কারক হিসেবে ওয়াল্টার হান্টের পেটেন্টপ্রাপ্তির দিনটিকে ‘বিশ্ব সেফটিপিন দিবস’ হিসেবে পালন করার চল নেহাতই ২০১৭ সাল নাগাদ।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved