
রাত্রে অ্যাসিড খেয়ে নিয়েছিল প্রমদাদির মেয়ে সুমঙ্গলা! স্বপ্ন দেখেছিল আরও পড়াশুনো করে বাবা-মাকে যত্নে রাখবে। কিন্তু স্কুল ফাইনালের লিস্টে নাম না-থাকার কথা শুনে ধাক্কাটা সামলাতে পারেনি। লিস্ট বেরলে দেখা গেল সেকেন্ড ডিভিশনে পাশ করেছে সুমঙ্গলা, কিন্তু সে তখন সদর হাসপাতালে ভর্তি। প্রাণে বেঁচেছিল কিন্তু খাদ্যনালীটা বাঁচেনি!
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved