Robbar

Bengali

বাংলা ভাষার থেকে আমি কী পেলাম

বাংলা লেখক হিসেবে আমি অনেক বেশি ‘আমি’। বহু চেষ্টা করে শেখা ইংরেজি এখন আর বলতে বা লিখতে ইচ্ছে করে না। বাংলা ভাষা অনেক বেশি নিজের। সেখানে আমার চলাচলের স্বাধীনতা অনেক বেশি। আর ওই হিন্দি উপত্যকা তো আমার দেশই নয়!

→

বাংলা ভাষার থেকে আমি কী পেলাম

সন্তানকে ঘুমপাড়ানি গান শোনাই মারাঠি আর বাংলায়, অফিসে হিন্দি, ওড়িয়া, ইংরেজি, বাড়িতে মারাঠি আর ইংরেজি; নানা ভাষার তির সঞ্চালনায় আমার চিত্তাকাশ আলো-অন্ধকার। এদিকে কবিতার পাশাপাশি যেসব আখ‍্যান-কাহিনি হয়ে গড়ে উঠছে আমার মনের মধ‍্যে, তাদের কোন ভাষায় লেখা যায়, বাংলা ছাড়া?

→

বাংলা ভাষার থেকে আমি কী পেলাম

ভাষার জন্যেই তো এত কিছু। কত কিছু? ভাষার কাজ তাকে তার মৃত্যুর পর কতদিন বাঁচিয়ে রাখবে? তা নিয়ে তার বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই। বাংলা ভাষার প্রতি, তার সংখ্যাহীন শ্রোতা আর পাঠকদের (যাঁদের মধ্যে তার ছাত্রছাত্রীরাও আছে) প্রতি গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতা নিয়ে, এ ভাষা বলা আর লেখার সঙ্গে জুড়ে থেকেই সে জীবন সমাপ্ত করতে চলেছে।

→

বাংলা ভাষার থেকে আমি কী পেলাম

জীবনের টানে আর কাজের প্রয়োজনে আমি অনেক জায়গায় গেলাম, অনেক মানুষের সঙ্গে মিশলাম, তাদের ভাষা শুনলাম, তাই আমার বাংলা ভাষার মানচিত্রটা অনেকটা বড় হয়ে গেল। এ আমার মস্ত প্রাপ্তি। সঙ্গে সঙ্গে সেই মানচিত্র জটিলও হল, কাঁটাতারের দাগ লেখা হল তার গায়ে, আমার ভাষা রক্তাক্ত হল।

→

বাংলা ভাষার থেকে আমি কী পেলাম

আমি এই ভাষাতেই গল্প-কবিতা-উপন্যাস-চিঠি লিখব। আমি সেই ভাষাতেই তিরস্কার করব, সেই ভাষাতেই সোহাগ-আদর করব। সে কারণে ‘আয় বাবা’ বলে আমার মা আমাকে জড়িয়ে ধরতেন– যেন মনে হত ভাষাই হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরছে।

→

হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে বাংলা ভাষার অস্ত্র হয়ে উঠেছিল টুসুগান

আজ ১ নভেম্বর। পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম ভাষা-আন্দোলনের ফল হিসেবে এই দিনেই পশ্চিমবঙ্গে যুক্ত হয় নতুন পুরুলিয়া জেলা। বঙ্গভুক্ত পুরুলিয়ার লাল মাটি বহু সত্যাগ্রহীর রক্ত, ঘামে ভেজা। টুসুর মতো লোকগানকে হাতিয়ার করে এই মানভূম ভাষা আন্দোলন বিশ্ব ইতিহাসে বিরল।

→

‘বাংলা’ নামক এই বিরাট ভূখণ্ডের অসংখ্য রূপভেদকে মেনে নিলে আজ ‘বাংলা ভাষা’-র মৃত্যু ঘোষণা সম্ভব হত না

আসলে বিষয়টা ভাষার নয়। ভাষা এখানে গহীন চিত্রনাট্যের প্রচ্ছদ মাত্র। এবং বড় অস্ত্রও। অমিত মালব্যরা খুব ভালো করেই জানেন, দেশজুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর নানা অন্যায়ের বিরুদ্ধে যদি বাঙালি ভাবাবেগ একজোট হতে চায়, তাহলে তাকে ভাষা দিয়েই কাটতে হবে। তাই ‘বাঙালি’ ও ‘বাংলাদেশি’ তত্ত্বের অবতারণা।

→

‘বাংলাদেশি’ শব্দের আড়ালে ভারতীয় বাঙালির উপরই নেমে আসছে অত্যাচার

‘ভারত সরকার সম্প্রতি অবৈধভাবে শত শত বাঙালি মুসলিমকে বাংলাদেশে পুশইন করছে’– এমনটাই অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এর (এইচআরডব্লিউ)। সংস্থাটির দাবি, এসব মানুষকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বলে চিহ্নিত করে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই বাংলাদেশে পাঠানো হয়েছে।

→

বর্ধমানের দেহজীবীদের বৈশাখ শুরু হয় রামকৃষ্ণ আর গিরিশচন্দ্র ঘোষের পুজো দিয়ে

রাজার শহর বর্ধমানের চিত্রাবলিদের পাড়ায় এখনও এক ‘একলা’ বৈশাখের লড়াই। অনেকের সে ইতিহাস আজও অজানা। চুপিচুপি সে লড়াই চলে নিজেদের নিয়ে জীবনের অন্ধকারে। এবং সেখানে তাঁদের একার একাকে নিয়েই লড়তে হয় নিত্যদিন।

→