Robbar

Book Review

স্মৃতির প্রোজেক্টরে হারানো সময়ের ঢেউ

স্বপ্না দেব ছিলেন খ্যাতনামা সাংবাদিক। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী সত্যনিষ্ঠ এক মানুষ। সারা জীবনে এসেছেন অসংখ্য মানুষের সংস্পর্শে। তাঁদের মধ্যে বহু মানুষই কৃতী। সেই সব অভিজ্ঞতা তাঁর জীবনবোধকে আরও পরিপুষ্ট করেছে। এই বইয়ে লিখিত নানা ঘটনার ভিতর দিয়ে আমরা তা বুঝতে পারি।

→

বাঙালের কলোনি জীবন, বাঙালির ‘আনস্মার্ট’ স্মৃতি

আজকে যে বিশ্বব্যাপী নৈকট্য, তার থেকে অনেক আলাদা ছিল তখনকার বিজয়গড়, তখনকার উদ্বাস্তু কলোনি, তখনকার ভারত। ১০টি পর্বে সেই কাহিনির মালা গেঁথেছেন লেখক রংগন চক্রবর্তী।

→

গুহাচিত্রে শিকারের ছবির মতোই রোমাঞ্চকর বাজারপাঠ

‘বাজার করিবার সহজ উপায়’। রজতেন্দ্র মুখোপাধ্যায়ের এই কাব্যগ্রন্থটি, উপাদেয় বইয়ের তালিকায় রাখতেই হল। ‘রোববার’ পত্রিকায় দীর্ঘদিন ‘রোববারের বাজার’ লেখার আগে, এই কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল ‘রুচিরঙ্গ’ প্রকাশন থেকে। যে সকল বাঙালির জিভে স্বাদ নেই, তাঁরা মন দিয়ে পড়ুন। স্বাদ ফিরে পাবেন, নিশ্চিত।

→

মেলায় পাবেন শ্রেষ্ঠ শত্রুর জন্য উপহারের বই!

শনিবারের বারবেলায়, নিশ্চিতভাবেই বহু বাঙালিই পরস্পরের পাদুকায় পদাঘাত করেছেন, নেহাত বইমেলার সঙ্গে সংস্কৃতির একটা ঘাঁতঘোঁত আছে, বাস-ট্রাম-মেট্রো-ট্রেন হলে একটা এসপার-ওসপার হয়ে যেত নিশ্চিত! তবে মেলাতেও খাস বাংলায়, সাংস্কৃতিক পদ্ধতিতে খিস্তি করার বেশ কিছু উপায় আছে। সত্রাজিৎ গোস্বামীর ‘অকথ্য শব্দের অভিধান’, অভ্র বসুর ‘বাংলা স্ল্যাং: সমীক্ষা ও অভিধান’, কিন্নর রায়ের ‘খিস্তোলজি’র মতো বই অনায়াসে শত্রুপক্ষকে গিফট করে বলুন, ‘সব আপনারই জন্য!’

→

পানীয় সংবাদ

মদ নিয়ে বাংলা-ইংরেজি মিলিয়ে অজস্র বইয়ের নাম করা যায়। যখন হাতের কাছে নেই কোনও পানীয়, ধীরে ধীরে চুমুক দিন এইসব বইয়ের পাতায়। তবে মনে রাখবেন পাস্তুরের সেই অমোঘ উক্তি: ‘A bottle of wine contains more philosophy than all the books in the world.’

→

চলচ্চিত্রচর্চার অপার ভুবন

এই বইয়ের সূচনাবিন্দু যদি হয় আদিপর্বের সিনেমা, তারপর ক্রমে শহর ও পঞ্চাশের জনপ্রিয় ছবি, মধ্যপর্বে সে পৌঁছে যায় ক্রম-প্রসরমান ইমেজ কালচারে, টেলিভিশন আর গণপরিসরের অস্বস্তিকর নানা প্রশ্নে। কিন্তু শেষে গিয়ে সে আবার বেরিয়ে যায় আপাত-সময়পঞ্জী অনুসারী চলন থেকে।

→

যে বই হাতে অদ্রীশ বর্ধনের কথা মনে পড়ে যায়

কল্পকাহিনিকে কি আজকের বাংলা বাজার পাত্তা দেয়? এরই ফাঁকে স্পেকুলেটিভ ফিকশনের নামে কিছু ‘অশ্বডিম্ব’ প্রসব করে বিষয়টি আরও ঘেঁটে দিয়েছেন কেউ কেউ। তবে কল্পনার আশ্চর্য জগতে ভাসতে যিনি চান, তিনি থোড়াই কলেজ স্ট্রিটের এই অশ্লীল রাজনীতিকে পাত্তা দেবেন!

→

নও শুধু পটে লিখা

শিল্পের লেখার সঙ্গে সাধারণ পাঠকের এক দূরত্বময় আলো-আঁধারির খেলা কি উতরোতে পারল এই বই? জানুন, কারণ সামনে বইমেলা। বইয়ের লিস্ট তৈরি করতে শুরু করেছেন তো?

→

বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে স্পন্দিত এক অন্য মহানগর-কথা

তীব্র কালসচেতন এই উপন্যাস আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে আসন্ন একটি প্রকাণ্ড নিরালম্বতার দিকে, আর আমরা প্রায় কেঁপে উঠি নিজেদেরই নিয়তি-দর্শনে।

→

ফুরিয়ে যাওয়া স্মৃতির চিরন্তন গল্প

নিজের জীবন ছেঁচে লেখক চোখের সামনে মেলে ধরেন রোদে ঝিকোনো মুক্তোবিন্দু। বিন্দু বিন্দু উচ্চারণেই যাদের সিদ্ধিলাভ।

→