Robbar

Love

প্রেমহীন যৌনতায় আমরাই আমাদের প্রতিযোগী

যে সম্পর্ক প্রেমের, প্যাশনের, প্রতীক্ষার, তার তো বৈবাহিক স্ট্যাম্প লাগে না; তা সদাই নিত্য, নিত্যই সত্য। তাই এই যৌথ সম্পর্কের পোশাকি নাম যাই হোক না কেন, এদেশের যুগলদের ভালোবাসার, ভালো-থাকার সুখানুভূতির ঘাটতি যে হচ্ছে, সেটাই বড় কথা।

→

এই কামসূত্রের দেশেও গুলিয়ে যায় কামনা-প্রেম-বিয়ে!

এখন এই প্রেমের মাসে, গ্রেট ইন্ডিয়ান মেটিং সিজনে, কোটি মানুষের বিয়ে হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা মেয়েটির অনিচ্ছায়, মুখ্যত সামাজিক চাপে। আর অনেক ক্ষেত্রে সামাজিকভাবে অনুমোদিত যৌনতার জন্য। এখানেই সন্দেহ হয় কামসূত্র সত্যি আমাদের দেশে লেখা হয়েছিল? আর কতকাল আমরা কামনা-প্রেম গুলিয়ে ঘুলিয়ে বেঁচে থাকব?

→

‘X = প্রেম’ ধরে নিলেই কি অঙ্ক মেলে?

প্রেমের সঙ্গে গণিত আর বিজ্ঞানের যে এক গভীর যোগাযোগ আছে সেটা হক কথা। সে আপনি ‘X = প্রেম’ ধরে অঙ্ক কষুন, বা দাবি করুন ‘আমি তুমি তুমি আমি’-র বিচিত্র বিটকেল কম্বিনেশন আর পারমিউটেশনই প্রেম। কিন্তু গভীর প্রেমের বাঁধনে পড়ে, যাঁরা একইসঙ্গে ডাকসাইটে বিজ্ঞানচর্চা করেছেন, কেমন ছিল তাঁদের প্রেম?

→

প্রেমের স্থানমাহাত্ম্য

এত স্থান, অঞ্চল, পরিসরের পরে যে জ্বলজ্বল করে কিংবা ধুকপুক– তা হল হৃদয়। প্রেমের শ্রেষ্ঠ উপত্যকা। হৃদয়ে স্থান জুটলেই, প্রেম তবে সত্য।

→

খোদাই কসম জান

আদিম সেই গুহাজীবন ছাড়িয়ে হালের আইনি-বেআইনি প্লটে ঘাড় গোঁজার ঠাঁই ইস্তক, প্রেমের খোদকারি বিবর্তিত হয়েছে নিখাদ আখরে– শিকার সঙ্গী থেকে কাব্যাকাঙ্ক্ষা, অধিকার থেকে অংশীদারে, চিরন্তন থেকে চিরউচাটনে, রিলেশনশিপ থেকে সিচুয়েশনশিপে– বদলায়নি কেবল একটাই– মানুষের দাগ রেখে যাওয়ার চাহিদা।

→

ভালোবাসিকরণ, ভালো বশীকরণ!

সত্যিই যদি প্রেমে বশ করা যেত বা যায় তাহলে কি তা আদৌ প্রেম? কারণ প্রেমের আসল ক্ষীরটাই তো মতের অমিলে। সম্পর্কে টারবুলেন্স না থাকলে প্রেম মরে যায়। ঝঞ্ঝা-পরবর্তী প্রেমের তাই বিশেষত্ব আলাদা। তা কেবল সুন্দর না, বাটারস্কচীয় সুন্দর!

→

সহিংস নীতিপুলিশির বিপরীতে চিরকাল জেগে আছে অহিংস প্রেম

সাহিত্য, ইতিহাস, শিল্পকলা, এমনকী, ধর্মীয় পুঁথিতেও যেভাবে যৌনতা, প্রেম বা অন্তরঙ্গতা নিয়ে নানা খোলামেলা আলোচনা পাওয়া যায়, তার সঙ্গে আজকের হিন্দুত্ব মবদের মতামত মেলে না।

→

বিরহর আসল মানে ‘রহো’

প্রেমের সপ্তাহ চলছে। প্রেম থাকলে, বিরহ তো থাকবেই। বহুকালের বহুমাত্রার বিরহ ছুঁয়ে যায় আমাদের জীবৎকাল। স্মৃতি-সত্তা-ভবিষ্যৎ জুড়ে মিশে যায় সেই মনখারাপের অপূর্ব রেণু।

→

না বলা বাণী আজও প্রেমের ভাষা

প্রেমের প্রকাশ-ভঙ্গিমায় যেখানে অভিনবত্ব যত বেশি, যার রকম যত নতুন এবং অচেনা, তার প্রেমের কথা শোনা যাবে তত সজোরে। চাই কী, প্রেমের বয়ানখানি শেয়ারিত হতে হতে ভাইরালও হয়ে যেতে পারে! ট্রেন্ড না-মানার ট্রেন্ডে গা ভাসিয়ে না-চাইতেই নতুন একখানি ট্রেন্ডও কতবার এইভাবেই শুরু হয়ে গেছে!

→

ন্যানোশিপের দৌলতে কি হারিয়ে যাচ্ছে ‘রোমান্স’-এর বকুলগন্ধ?

রিসার্চ বলছে ডেটিং অ্যাপে আসলে অচেনা মানুষদের চোখে নিজের মূল্য যাচাই করে মানুষ। তবে কি চেনা মানুষের চোখে রহস্য ফুরিয়ে গেলে, বিশ্বাস-অবিশ্বাসের দ্যোতনা তৈরি হলে, চেনা মানুষের চোখে ‘টেকেন ফর গ্রান্টেড’ হলে গেলে– অচেনার কাছে সেলফ এস্টিম খুঁজে পেতে হয়?

→