

প্রবীণ কবির রাজনৈতিক ক্ষমতাটিকে সে কিছুতেই সন্দেহ করে না। তাই তার আবর্জনাময় কবিতার পাশেই সকৃতজ্ঞ মন্তব্য ‘কী করে পারেন এমন!’ বা ‘আপনি আমাদের একমাত্র আশ্রয়’– এইসব। যাতে সরকারি সুযোগ-সুবিধা মঞ্চ সভার আলো থেকে সে বঞ্চিত না-হয়।
আমি শুধু ওর লেখা পড়ি বসে বসে, আর জীবন ও সমাজের সঙ্গে মিলিয়ে নিই বারবার।
শঙ্খবাবু ছিলেন সেই কম্পাস, সেই ধ্রুবতারার মতোই, হালভাঙা নাবিক যার দিকে তাকিয়ে খুঁজে নিতে পারে কিনার। আমি তাই স্মরণ করি না ওঁকে। স্মৃতি তো তাঁর, যিনি নেই। আমার দৈনন্দিনে ওঁর ভাবনা এত বেশি বিদ্যমান যে, স্মৃতি বলে তাকে মেনে নিতে পারি না।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved