Robbar

Sangbad Pratidin Robbar

লালমাটির আদিবাসী ছেলে আর নীল পাহাড়ের ব্রাহ্মণ মেয়ে যে লড়াই জিতে গেল

সার্থক ভালোবাসা কোনও জাতি-ধর্ম মানে না, তা তারা প্রমাণ করতে পেরেছে। চার বছরের শিশু কন্যাকে নিয়ে এক নির্ভেজাল ভালোবাসার জ্বলন্ত উদাহরণ হয়ে আনন্দে, সুখে দিন কাটাচ্ছে।

→

প্রেমপত্র দেওয়ার যে সাহস, সেই সাহস সম্বল করেই দাঁড়িয়েছিলাম প্রাইড মার্চে

ভালোবাসার কোনও নির্দিষ্ট দিন নেই, মুহূর্ত নেই; লিঙ্গ নেই, লিঙ্গ ভেদও নেই। ভালোবাসায় কোনও অস্বাভাবিক নেই, বিকৃতি নেই। এই মর্মেই বড় হোক আমার অনেক অনেক হারিয়ে যাওয়া ছোটবেলারা।

→

‘ওদের’ কী একটা আছে তাই ছুটির ঘোষণা, অধিকাংশ হিন্দু মধ্যবিত্ত বাঙালিই প্রতিবেশীদের চেনে না

আমরা চিরকাল আমাদের স্বেচ্ছাবৃত্ত অজ্ঞতা দিয়ে অন্য ধর্মের মানুষদের দূরে সরিয়ে রেখেছি। সেখান থেকে তৈরি হয়েছে অবিশ্বাস আর তারপর বেড়েছে দূরত্ব। আর এই দূরত্বের ফোকর গলে ঢুকে পড়েছে ঘৃণা ও বিদ্বেষ।

→

প্রতিবন্ধী মানুষেরা এখনও ভালোবাসার ব্যাপারে সমানাধিকার পাননি

খোদ কলকাতা শহরের পার্কে বা সিনেমা হলের দরজার সামনে প্রতিবন্ধী-অপ্রতিবন্ধী যুগলদের দেখলে যেখানে কটূক্তির বন্যা বয়ে আসে, সেখানে গ্রাম্য পরিবেশে বা মফসসল এলাকার চিত্র যে অতীব ভয়ংকর, তা বলার অপেক্ষা রাখে না।

→

নিষিদ্ধ কালো শাড়িতে ইকবাল বানো গাইলেন ‘হাম দেখেঙ্গে’, সেই সুরে মিশে গেল জিয়ার বিরুদ্ধে ইনকিলাবের ডাক

আজ ১৩ ফেব্রুয়ারি। ৩৯ বছর আগে জিয়ার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ইকবাল বানো নিষিদ্ধ কালো শাড়ি পরে মঞ্চে ওঠেন, ৫০,০০০ মানুষের সামনে গান ‘হাম দেখেঙ্গে’। রাতারাতি নিষিদ্ধ হন তিনি। তাতে কী? ততক্ষণে জেগে উঠেছে জনতা। রাষ্ট্রের নজরদারি এড়িয়ে সেই গানের রেকর্ডিং মুহূর্তে ছড়িয়ে দেওয়া হয়।

→

দিশেহারা কলকাতা শহরের এক বিধ্বস্ত এপিটাফ

এই সিনেমাটি শ্রীলেখা মিত্রের সিনেমা, ফলে তাঁকে নিয়ে যা কিছুই বলা হবে, কম বলা হবে। শ্রীলেখা এক ভবিষ্যৎহীন, থেমে যাওয়া, ক্লান্ত কলকাতার আত্মা হয়ে উঠেছেন যেন।

→

এই একুশ শতকেও কলকাতার বাড়ির দেওয়ালে রয়েছে রানি ভিক্টোরিয়ার মুখমণ্ডল

কলকাতার মূর্তি চর্চায় এমন ধারা একেবারেই নতুন। রানির ভাবমূর্তি উজ্জ্বল হয়, সেই উজ্জলতার আলোয় আলোকিত হন ভিক্টোরিয়া অনুরাগী গৃহকর্তাও।

→

আমরা ‘অপরিচিত’, তাই বুকে-পিঠে-পাছায় আক্রমণ করে মিটিয়ে নেওয়া হল কৌতূহল ও আক্রোশ

সম্প্রতি যোধপুর পার্কে প্রান্তিক লিঙ্গ-যৌনতার মানুষের ওপর পাড়া-প্রতিবেশীর আক্রমণ। হেলমেট দিয়ে মেরে, মাটিতে ফেলে ধর্ষণের হুমকি। কোনও বচসার সময় যৌন সম্পর্কিত গালাগাল হচ্ছে তীব্রতম আক্রমণ, এবং ট্রান্স কুইয়ার সম্প্রদায়ের প্রতি এই আক্রমণের উদ্দেশ্য তাঁদের অন্যরকম যৌনতাকে অস্বাভাবিক, অসুস্থ প্রমাণ করা।

→

পাথরে আঁকা প্রেমের চিহ্নই জন্ম দিয়েছে অলচিকি লিপির

আজ সাঁওতালরা শ্বাস নেবেন বিদ্যার বাতাসে, চেতনার আগুনের পাশে। আজ লাল মাটির নিথর শরীরে বোনা হবে প্রাগৈতিহাসিক প্রেমের সুরেলা অনুরণন। আজ মাঘী পূর্ণিমা। আজ সাঁওতাল পাড়ায় বিদু-চাঁদান পূজা।

→

ঘুমভাঙা মধ্যরাতে অমৃতা যখন কবিতা লিখতেন, চা বানিয়ে আনতেন ইমরোজ

সিচুয়েশনশিপের নতুন প্রজন্মে হয়তো অমৃতা ইমরোজ ফ্যাকাসে। কিন্তু একটা যাপন কতটা সহজ হতে পারে, তা ওঁদের দেখে শিখে নিক এই প্রজন্ম।

→