মারিসা পারাদেসের মৃত্যু স্প্যানিশ সিনেমাতে আজ ‘অপূরণীয় ক্ষতি’ বলা যায় কি না, তা নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু এ-নিয়ে কোনও সন্দেহ নেই, তিনি যে-ধারা তৈরি করে গেছেন, তা যেন নারীবাদের একেকটি বিশিষ্ট পাঠ।
কাদম্বরী দেবীকে নিয়ে আমার যে গবেষণা কাজটি আছে শঙ্খ ঘোষের তত্ত্বাবধানে, সেটির শিরোনাম ‘শ্রীমতী হে’, মঞ্চে এই অনুষ্ঠান বারে বারে করে থাকি, একটি সিডিও বেরিয়েছিল ওই নামে হিন্দুস্থানের রেকর্ডস থেকে। সেটি আবার করেছিলাম দূরদর্শনের জন্য।
রুশদির মন বলে উঠল, তাহলে তুমি এলে শেষপর্যন্ত সেখানেই যেখানে সবথেকে কম আশা করেছিলাম তোমাকে!
শ্রীরামকৃষ্ণও কী জানতেন না মাস্টারমশাই কী করতে চলেছেন ভবিষ্যতে? নইলে স্বামী শিবানন্দকে কেন তিনি নোট নেওয়া থেকে বিরত করে বলবেন– ও কাজের জন্য অন্য লোক ঠিক করা আছে।
ক, খ, গ, ঘ মুখস্থ করলাম দিন সাত ধরে। বছর খানেক কঠিন অধ্যবসায়ের পর প্রথম বাংলা বই, ‘চাঁদের পাহাড়’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় লেখক। বাংলাকে আজ মাতৃভাষাই তো মনে হয়।
‘বুকঝিম এক ভালোবাসা’ আমি শুরু করি নাই। সেই ভাষার কারিগরের অপার যাত্রার আগে দিয়ে যাওয়া আদেশ বয়েছি মাত্র। বইব আজীবন।
রানাঘাটের পালচৌধুরী জমিদারদের বাঁধা-ময়রা ছিলেন ফুলিয়ার হারাধন ময়রা। একদিন জমিদারবাড়ির মিষ্টি তৈরি করতে বসেছেন হারাধন ময়রা, এই সময় তাঁর শিশুকন্যা কাঁদছিল, তার কান্না থামাতে হারাধন হাতের ছানা গোল্লা করে চিনির রসে ছেড়ে দিলে নতুন একপ্রকার মিষ্টান্ন প্রস্তুত হল।
আমাদের অজ গাঁদেশে কোনও চাটনি নেই। আমাদের আছে ভর্তা। ভর্তা আমরা প্রথম পাতে খাই, মাঝপাতে খাই এবং শেষপাতে তো খাই-ই, ভর্তা খাই যখন তখন।
শুধু দই দিয়ে বিচার করলে দক্ষিণ কলকাতাকে উত্তর কলকাতা ১০ গোল দেবে! শ্যামবাজার ছাড়িয়ে সিঁথি, বরানগর, ব্যারাকপুরের দিকে যত যাওয়া যায়, সেই পথেও চমৎকার সব মিষ্টির দোকান আছে। সেখানকার রসগোল্লা মোটেই ‘স্পঞ্জ’ নয়। এবং অরিজিনাল দই তৈরি হয় সেখানে– যাকে বলে ‘পয়োধি’!
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved