আমি এই ভাষাতেই গল্প-কবিতা-উপন্যাস-চিঠি লিখব। আমি সেই ভাষাতেই তিরস্কার করব, সেই ভাষাতেই সোহাগ-আদর করব। সে কারণে ‘আয় বাবা’ বলে আমার মা আমাকে জড়িয়ে ধরতেন– যেন মনে হত ভাষাই হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরছে।
এআই সব পারবে, কিন্তু মাসের শেষে কিছু কেনা নেই বলে হাতের কাছে যা আছে তাই দিয়ে যে পদ তৈরি– তার এলেম এআই-এর রেসিপি বুকের মধ্যে হবে না। এগুলোই শিল্প।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved