chief editor's note on third birthday of robbar.in | Robbar
Robbar
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬

বুকমার্কের মতো একটুকরো রোববার.ইন

সময় বদলাচ্ছে, চিন্তা বদলাচ্ছে, রীতিনীতি বদলাচ্ছে। আর বদলে যাওয়া এই সময়ে, প্রতিনিয়ত সেই নতুনের খোঁজ করে যাওয়াটাই একটা বড় কাজ। রোববার.ইন গত তিন বছর ধরে সেই কাজটাই করছে। পরবর্তীকালেও, এই নতুনের খোঁজ জারি থাক। অন্বেষণ চলুক প্রতিদিন, এই নতুনের।

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৭:০০   
Facebook WhatsApp Messenger

দেখতে দেখতে রোববার.ইন তিন বছরে! অফিসের ছাদে, ছোট খুপরি ঘরে, সারারাত কাজ চলেছিল জন্মদিনের আগের দিন। খুব ভোরবেলা, ক্লান্ত মুখগুলো ভরে ছিল নতুনের খুশিতে। ভাবলে, মনে হয়, এই তো সেদিন। ইতিমধ্যেই তিন বছর পার! সময় কী দ্রুত চলে যায়…

রোববার.ইন-এর তুখড় অভিভাবক ছিলেন আমার বাবা– স্বপনসাধন বোস। মাত্র কিছুকাল আগেই প্রয়াত হয়েছেন। মনে পড়ে, ’২৫ সালের কলকাতা বইমেলায়, সংবাদ প্রতিদিনের স্টলে বলেছিলেন ওঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়, ‘রোববার.ইন পড়ে বিরিয়ানির স্বাদ পাচ্ছি। খিচুড়ি খেয়ে খেয়ে মুখ ব্যাজার হয়েছিল।’

zoom
রোববার.ইন-এর অভিভাবক সদ্যপ্রয়াত স্বপনসাধন বোস

রোববার.ইন এই তিন বছরে প্রমাণ করে দিয়েছে, আগে থেকে বিশেষ আন্দাজ করা যাবে না, তারা কী নিয়ে কাজ করছে! সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিত যেমন রয়েছে, রয়েছে বিখ্যাত-কম বিখ্যাত-বিস্মৃত মানুষদের কথাও। দুরন্ত সাক্ষাৎকারের পাশাপাশি মজার কার্টুন। বিচিত্র সব কলামের পাশাপাশি ক্রিকেট-ফুটবল বাদ দিয়ে অন্যান্য খেলা নিয়েও নানা লেখার ফুলঝুরি। ইদানীং গল্প প্রকাশিত হচ্ছে রোববার.ইন-এ, নিয়মিতভাবেই। এবং এত কিছু, প্রকাশিত হচ্ছে রোজ। কারণ রোজই, আমাদের জীবনে, বুকমার্কের মতো একটুকরো রোববার দরকার।

সময় বদলাচ্ছে, চিন্তা বদলাচ্ছে, রীতিনীতি বদলাচ্ছে। আর বদলে যাওয়া এই সময়ে, প্রতিনিয়ত সেই নতুনের খোঁজ করে যাওয়াটাই একটা বড় কাজ। রোববার.ইন গত তিন বছর ধরে সেই কাজটাই করছে। পরবর্তীকালেও, এই নতুনের খোঁজ জারি থাক। অন্বেষণ চলুক প্রতিদিন, এই নতুনের।

zoom
রোববার.ইন-এর শুরুর দিনের সম্পাদকীয়

আমাদের সব বারে, একটু একটু করে রোববার বাড়ুক। রোববার.ইন আরও হই হই করে ছড়িয়ে পড়ুক পাঠকের হাতের তালুতে।

সৃঞ্জয় বোস
প্রধান সম্পাদক
সংবাদ প্রতিদিন

Robbar Digital Robbar.in Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Tutu Bose রোববার ডিজিটাল

Share this article on