Robbar

কেবলই ‘ছবি’ নয়

বাংলা থিয়েটারে নারী চরিত্রে দীর্ঘদিন নিষিদ্ধপল্লির নারীরা অভিনয় করতেন। এঁদের মঞ্চে দেখার জন্য মারামারি চলত, কিন্তু সামাজিক প্রাপ্তি শূন্য। 'রঙ্গালয়' পত্রিকা এঁদের ছবি ছাপছে, তা হাতে হাতে পৌঁছে যাচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলোতে। এ নিছক জনপ্রিয়তা নয়, বরং সমাজের অপাংক্তেয় মানুষদের একই পরিবারভুক্ত করে নেওয়া। তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে সামাজিক দূরত্ব ঘোচানোর প্রক্রিয়া।

→

শেষ বলে কিছু নেই…

থিয়েটারে অঞ্জন দত্তের কামব্যাক ও সেরা ‘ফর্মে’ থাকতে থাকতে অবসরগ্রহণ অন্তত মানুষটাকে নতুন ভাবে আবিষ্কারের প্রবণতা জাগিয়ে তুলেছে। সেই জাগরণের মাধ্যম হতে পারে 'থিয়েটার নিয়ে অঞ্জন'। গ্রন্থের আকার বড় নয়, এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায়। কিন্তু মাদকতা থেকে যায়।

→

রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে একজন থিয়েটারশিল্পীর দায়িত্ব কী, মনে করায় যে বই

এক দীর্ঘ পথচলা। সময়ের ধারাপাতে ব্যক্তি দেবেশের অভিজ্ঞতার সঙ্গে মিলেমিশে যায় থিয়েটারকর্মী দেবেশের রোজনামচা। এই গ্রন্থ তাঁর অন্বেষণের সফর।

→

শুধু ফুটবলার নয়, রোভার্সের রয় একটা প্রজন্মের সুপারহিরো

কীভাবে যেন অলৌকিক যোগসূত্র তৈরি হয়ে যায় প্রতিটি ড্রিবলিংয়ে। রয়ের বয়স বাড়ে না। ৪০ মরশুম খেলার পরেও বয়স দাঁড়িয়ে থাকে মধ্য তিরিশে। গোলের ঠিকানা লেখা অ্যাসিস্ট মুছে দেয় মানচিত্র। দেশকালের গণ্ডি অতিক্রম করে এক বেপরোয়া জাদুকর ঢুকে পড়ে বাঙালি পাঠকের ফুটবল-স্বপ্নে।

→

‘স্পেশাল’ কেরিয়ারের বদলে ট্রফি-জয়ের স্বাদ পূর্ণতা দিল হ্যারি কেনকে

পৌনঃপুনিকতার একটা অবসাদ থাকে। কেনের জন্য সেটাই ছিল ট্রফিহীনতা। তা ঘুচল। ভবিষ্যতে আরও ট্রফি নিশ্চয় জিতবেন। তখন নিশ্চয়ই আর এত হইচই হবে না। আর ব্যর্থ হলে দ্বিগুণ হয়ে ফিরে আসবে ‘অভিশাপ’-এর বোঝা।

→

ভাঙা পেনসিলেও রূপকথা লেখা যায়, দেখিয়ে দিলেন বিরাট-রোহিত

কোহলি যদি অর্জুনের তীরের গতিতে ছুটে বেড়ান, তাহলে রোহিতের অস্ত্র যেন ভীমের গদা! দু’জনে একে-অপরের পরিপূরক। রোজ মার খেতে খেতে ক্লান্ত দেশবাসীকে জীবনযুদ্ধের মন্ত্র শেখান।

→

ইতিহাসের রঙ্গমঞ্চে অবশেষে ‘খোদাই’ হল বিনোদিনীর নাম

ইতিহাসের মোড় আবারও বদলাল। তার জন্য বাংলা থিয়েটার তথা বাঙালি সমাজকে অপেক্ষা করতে হল ১৪১ বছর। আর কী অদ্ভুত সমাপতন! ‘স্টার’ থেকে ‘বিনোদিনী’ নামকরণ হল একজন মহিলা মুখ্যমন্ত্রীর হাত ধরে।

→

স্মৃতির সরণি বেয়ে: এক সাংবাদিকের রাজনৈতিক দিনলিপি

আত্মজীবনীতে কথা বলে ওঠে ইতিহাস। 'স্মৃতির সরণি বেয়ে' সে জাতীয় নয়। ক্ষমতার অলিন্দে থেকে সেই ক্ষমতার বিকৃত রূপ তুলে ধরে না এই গ্রন্থ। বরং দাঁড়িয়ে থাকে বেশ খানিকটা বাইরে।

→

রোহিত-বিরাট, আপনি আচরি ধর্ম, শেখাও জুনিয়রদের

রোহিত শর্মাদের যুক্তি যে ক্রমশ অজুহাত হয়ে উঠছে না, তার কি গ্যারান্টি?

→

সরফরাজ ‘ধোঁকা’ দেয়নি, দেবে না

যে পথ আপনাকে এতদিন ছুটিয়ে মেরেছে, অপেক্ষার সেই হলদে সাইনবোর্ডগুলো ভুলবেন না সরফরাজ।

→