

‘ধনঞ্জয়দা, তুমি যে বড় চলে যাচ্ছ!’ –‘আমার কাজ যে ফুরিয়েছে।’ –‘তুমি কি আর আসবে না?’ তোমার হাওয়ায় মিলিয়ে যাওয়া অবয়ব শেষবার বলে ওঠে– ‘আমার আসার আর দরকারই হবে না…’
তিনি লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার আরেক লিও। আলবিসিলেস্তেদের ফেলু মিত্তির। ডাগআউটের ভেতরে বসে মগজাস্ত্রের জোরে ঘুঁটি সাজান। মোক্ষম সময়ে মোক্ষম চালে কিস্তিমাত করেন।
যে অপরিণত সময়ের কাছে আর ফেরা যাবে না কোনওদিন, সেই সময়টাকে নিয়ে চলে গেলেন ঝগড়ুটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আমাদের বড় হওয়ার বৃত্ত সম্পূর্ণ হল শেষমেশ।
বড় দল ছোট দলের কাছে হারলে তাকে অঘটন না বলে অন্য কিছু বলা যায় কি? বলা যায়– ফুটবল! কারণ, এই খেলার সবচেয়ে বড় সত্যই হল, এখানে কোনও ফল আগে থেকে লেখা থাকে না। আর সেই কারণেই কোটি কোটি মানুষ এখনও বিশ্বাস করেন, ৯০ মিনিটে অসম্ভবও সম্ভব।
দিনশেষে ফুটবল মাঠ আসলে ইউটোপিয়াই। সে দেশ কাঁটাতারে ঘেরা ভূ-খণ্ড বোঝে না। বোঝে মানুষ। মানুষহীন দেশ হতে পারে না। দেশহীন মানুষ যদিও দিব্যি হয়। বিশ্বকাপ মিটে গেলে তাই ফুটবল খুব একা। নিঃসঙ্গ।
ইস্টবেঙ্গল যত সাফল্য পেয়েছে দু’-দশকে, তার কয়েকগুণ বেশি ব্যর্থতায় ডুবেছে। আর যত ব্যর্থতার অন্ধকার এসেছে, তত মানুষ গোল হয়ে বসেছে কোনও অলীক মোমবাতির চারপাশে।
শ্রেণির শামিয়ানা ছিঁড়ে নেমে আসা বিকেলের রোদ– অরুণোদয়ের মুখ। সে আলোয় গ্যালারি তখন আর গ্যালারি না, ছিন্নমূলের মাটি। দেশভাগের ক্ষতে বুলিয়ে দেওয়া মায়ের হাত।
এই ভারতে আজ সারারাত বাজি পুড়বে। উৎসব হবে। বলা ভালো ‘উদযাপন’। এ জয় যে রিডেম্পশানের, ফিরে আসার। রিঙ্কু সিং বিশ্বকাপের মাঝে পিতৃহারা হলেন। সেই রিঙ্কু দিন ঘুরতে না ঘুরতেই দলের সঙ্গে দাঁড়িয়ে গাইলেন রবীন্দ্রনাথ– 'পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ...’, ফিল্ডিং করতে নেমে প্রাণপণ ছুটলেন, যেন বোঝাতে চাইলেন– এই বিশ্বজয়ী ভারতের অংশ হিসেবে তারও কিছু খড়কুটো থেকে যাক। এ দলে, তিনিও তো আছেন।
কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে দাবি করা রাষ্ট্রের নীতি-নির্ধারকরা কাশ্মীরের ভিন্নমতের মানুষদের শাপ-শাপান্ত ব্যাতীত আর কী দিতে পেরেছেন? এই কাশ্মীরের রনজি জয় ভারতকে নিশ্চিতভাবেই জাতীয় দলে একাধিক তারকা উপহার দেবে আগামীদিনে।
আমাদের একঘেয়ে ক্রিকেট যাপনের মাঝে এই মারকাটারি সেঞ্চুরি কেবলই এক বিস্ময় ইনিংস নয়, বৈভব সূর্যবংশীর সবচেয়ে বড় উপহার বোধহয় এই সময়যানটিই।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved