Robbar

দেশ দেখাচ্ছ কারাগারে

২০২৩ সালে দলিত মহিলাদের অবস্থান ও পরিস্থিতি নিয়ে তথ্যচিত্র নির্মাণ করার জন্য ভারতে আসেন তরুণ ফরাসি চলচ্চিত্রকার ভ্যালন্তাইনো। গোরখপুরে তথ্যচিত্রের কাজ চলাকালীন দলিত রমণীদের একটি প্রতিবাদ মিছিলে যোগদানের অভিযোগে স্থানীয় পুলিশ তাঁকে গ্রেফতার করে। একমাস জেলে থেকে ভারত সম্পর্কে এখন তাঁর কী ধারণা হল?

→

চিরতরুণী তরু

মাত্র ২১ বছর ছয় মাস আয়ুষ্কাল নিয়ে পৃথিবীতে এসে তরু দত্ত যে বিস্ময়কর প্রতিভার পরিচয় দিয়েছিলেন, তা আমাদের এখনও মুগ্ধ করে। ফরাসি ও ইংরেজি শিক্ষায় শিক্ষিত তরু নিজের দেশ ভারতের অন্তঃস্থল বুঝতে শিখেছিলেন সংস্কৃত ভাষাও। জানতেন জার্মান ভাষাও।

→

ভালোবাসার অন্য নাম গোলাপ

শেষপর্যন্ত তাঁর গোলাপ– কনসুয়েলোকেই ভালোবেসেছিলেন আঁতোয়া দ্য স্যাঁত একজুপেরি। ‘মেমোয়ার দ্য লা রোজ’ হল অনন্য এক দম্পতির কাহিনি, যাতে পুরুষটি ছিলেন মহিলার জীবনের একমাত্র জাদুকর এবং মহিলা সেই পুরুষটির রোমাঞ্চকর যাপনের নিয়ত অনুপ্রেরণা।

→

ইফেল টাওয়ারে পুরুষদের পাশাপাশি জায়গা পেলেন মহিলারা

শেষপর্যন্ত তাঁদের চার বছরের লড়াইটা জিতেই গেল লাসোসিয়াসিও ফাম এ সিয়ঁস (উইমেন অ্যান্ড সায়েন্স অ্যাসোসিয়েশন)। এবারে প্যারিসের ইফেল টাওয়ারে খোদিত ৭২ জন নামী পুরুষের নামের পাশে থাকবে ৭২ জন বিশিষ্ট নারীর নামও।

→

উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজীবনের পথচলায় তীর্থ নয়, ভ্রমণই ছিল মুখ্য

হিমালয় ভ্রমণকাহিনি বলতেই জলধর সেন আর উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাই মনে আসে সবার আগে। ৯৫ বছরের দীর্ঘ জীবনকালে (১৯০২-১৯৯৭) ৮৬ বছর বয়স পর্যন্ত ঘুরে বেড়িয়েছেন উমাপ্রসাদ। সুবিস্তৃত ভ্রমণজীবনে হিমালয় থেকে কন্যাকুমারিকা অবধি ভ্রমণকাহিনি লিখেছেন। বাঙালিকে পাহাড়ের সৌন্দর্য চিনিয়েছেন। বাংলার বাঘ স্যর আশুতোষ মুখোপাধ্যায়ের তৃতীয় পুত্র উমাপ্রসাদের জন্ম ও মৃত্যু উভয়ই ১২ অক্টোবর। সেই উপলক্ষে বিশেষ এই নিবন্ধ।

→

সংসারী অবলা বসুর মধ্যে হারিয়ে গেলেন ডাক্তার অবলা দাস

অবলা বসু তাঁর জীবদ্দশায় অবিভক্ত বাংলাদেশে মহিলাদের জন্য মোট ৮৭টি শিক্ষাকেন্দ্রের প্রতিষ্ঠা ও পরিচালনা করে গেছেন। প্রকৃতভাবে অবলা বসুকে চিনতে হলে আজ জন্মের ১৬০ বছর পরে তাঁর কাজগুলোই মনে রাখা ভালো। না হলে মনে অনেক প্রশ্ন ওঠে। অনেক প্রশ্ন। যার উত্তর হয়তো শেষ পর্যন্ত লেখা যায় না।

→

একলা ভ্রমণে ‘মেয়েমানুষ’-এর জন্য ‘ভালো নয়’-এর গণ্ডিগুলো ভেঙেছেন নবনীতা

নবনীতার ‘একা’ বেড়ানোর প্রধান বৈশিষ্ট্য দু’টি। এক, তাঁর ভ্রমণে স্থানের থেকেও বেশি রয়েছে ‘মানুষ’ দেখার কথা, তাকে জানা, চেনার কথা। দ্বিতীয়ত, তাঁর ভ্রমণ চিরাচরিত পুরুষতান্ত্রিকতার চাপিয়ে দেওয়া সামাজিক বাঁধুনির বিরুদ্ধে এক স্বকীয় নারীবাদী মুক্তির কথা বলে।

→