

‘শংকর’ পণ্য হিসেবে সার্থক বলেই পণ্যসাহিত্যকেন্দ্রিক তর্কটা তাঁকে ঘিরে রেখেছিল আগাগোড়া। মনোবিকলন বলবে, এর কারণ– প্রাতিষ্ঠানিক জনপ্রিয়তাকে ঈর্ষা, ফলত অস্বীকার। সম্প্রতি পণ্যপসরা নামিয়ে রাখলেন শংকর, এবং এই অস্বীকারই চিরস্বীকৃতি হয়ে রইল তাঁর।
একটি ঘোড়া। যেন ধারালো বর্ষার আঘাতে আহত। ঘোড়ার মাথার নিচে মাটিতে এক সৈনিক। এক হাতে ভাঙা অস্ত্র। গের্নিকায় বোমা পড়ার পরে পৃথিবী জুড়ে হাজার মানুষের প্রতিবাদী মিছিল, কাগজে কাগজে রিপোর্টিংয়ের চেয়ে একটি ছবিই যেন সারা পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত মানুষ, জীবজন্তু ও ভাঙাচোরা বাড়ি ঘরের অস্তিত্বকে জীবন্ত করে তুলেছিল।
বাহা বা সরহুলের মতো আদিবাসী সমাজের নববর্ষের উৎসব আমাদের শেখায়, মানুষের অস্তিত্ব প্রকৃতির করুণার ওপর নির্ভরশীল; তাই প্রকৃতিকে ধ্বংস করে নয়, বরং তাকে ভালোবেসেই প্রকৃত আনন্দ লাভ করা সম্ভব।
বাহান্ন পাগলের চরিত্রের সাজ অদ্ভুত। কেউ সাজে ভূত, ছাত্র ও শিক্ষক, সুন্দরী মেয়ে, পুতনা রাক্ষসী, নেতা-মন্ত্রী, পুতুল, রাজা-রানি– এমন সব বিচিত্র রকমের চরিত্র। নাশেরকুল গ্রামের প্রায় প্রতিটি পরিবার থেকেই কেউ না-কেউ অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে।
‘ভদ্রলোকি’ সমাজসংস্কারকদের চেষ্টায় এই ‘ছোটলোকি’ সংযাত্রার ওপর বারবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অশ্লীল সঙের অভিযোগে কলকাতায় গাজন-সন্ন্যাসীরা গ্রেফতার হয়েছেন। কিন্তু সত্যিই কি তাঁরা অশ্লীল? এবং ভদ্রলোকরা সত্যিই শ্লীল?
দুর্গা মহিষাসুরকে ত্রিশূল দিয়ে বিদ্ধ করছেন, কিন্তু অনার্য-বয়ান বলে– এটি কোনও যুদ্ধ ছিল না, এটি ছিল নিরস্ত্র বীরের ওপর, এক নারীর মাধ্যমে আর্যদের সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
চন্দনার কাজ আমাদের সময়ের কাজ। আমরা যারা থিতু হতে চেয়েছি, দেশ চেয়েছি, ঘর চেয়েছি, রাষ্ট্রের কাছে সমাজের কাছে নিরাপত্তা চেয়েছি, পড়শীর কাছে আত্মীয়তা আর মানুষের কাছে শুশ্রুষা চেয়েছি তাদের চুরমার করা যন্ত্রণাগুলি নিয়ে, প্রেম পীড়ন প্রতিরোধের আর্তিগুলি নিয়ে তাঁর নিজস্ব ব্যথার পূজা।
ভোট এলেই নেতারা অদ্ভুত রকমের মাটির মানুষ হয়ে ওঠেন। তাঁরা বোঝাতে চেষ্টা করেন, দুর্জনেরা আর যাই বলুক, তারা আসলেই আমাদেরই লোক, আমাদের প্রতিনিধি। সেজন্যই এই বাসন মাজা থেকে শুরু করে দাড়ি কামানোর সংযোজন। একবারটি ভোট হয়ে গেলেই বোঝা যায়, কে যে কার আপন। কে কাকে ব্যবহার করছে আর কে ব্যবহৃত হয়ে চলেছে অনবরত।
রোমান পুরুষরা মশারির ভেতরে থাকাকে কিছুটা ‘মেয়েলি’ বা আরামপ্রিয়তা মনে করে অবজ্ঞার চোখেই দেখতেন। রোমান কবি হোরাসও ক্লিওপেট্রার মশারি ব্যবহার নিয়ে সেই সময়ে ব্যঙ্গ বা উপহাস করতে ছাড়েননি।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved