A Sketchbook Journey Through North Bengal। Robbar
Robbar
  • ২৩ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১০ অক্টোবর ২০২৬

বেড়ানোর স্কেচখাতা

আজ চারিদিকে যখন এত উন্নত ক্যামেরা, ড্রোন, আর আইফোনের কুশলী ভ্লগে দৃশ্যের এত নিঁখুত প্রতিলিপি, তার একপাশে দাঁড়িয়ে এ-ও যেন এক অন্য পথচলা। কেঁপে যাওয়া রেখা, কুয়াশায় হারিয়ে যাওয়া অসমাপ্ত মাফলার আর জ্যাকেটের বিনির্মাণ, জলরঙের নতুন পরতে গাঢ় হতে তার স্তব্ধ পাইনবন, হঠাৎ ভেসে ওঠা অবয়বে খুঁজে পাওয়া ছোটগল্পের চরিত্র, এসবের মধ্য দিয়ে একটু একটু করে একটা নতুন রাস্তায় হাঁটতে শুরু করেছি, প্রতিটি ভ্রমণে, বেশ কয়েক বছর হল। বেশ কয়েকটা বেড়ানোর স্কেচখাতায় জমা হয়েছে এইসব বেড়ানো ছবি আর শব্দের টুকরো।

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০২৬, ২০:৫১   
Facebook WhatsApp Messenger

ঘুরে বেড়ানোর তীব্র ইচ্ছেটা যে সবসময় সফল হয়ে ওঠে এমনটা নয়; তবু, কাজকম্মের ফাঁকে তার যেটুকু হয়ে ওঠে তাতেই জমা হতে থাকে অসংখ্য অমলিন স্মৃতির কোলাজ। উত্তরবঙ্গের আনাচকানাচে পাহাড়ের বিছানায় ছড়িয়ে থাকা আশ্চর্য সব দৃশ্যপট, মেঘকুশায়া আর রৌদ্রছায়ার ওলোটপালট বিস্তার, ছোট্ট কাঠের দোকানঘর থেকে সবুজ উপচে পড়া বাজার, আর সরলবর্গীয় গাছগাছালির ফিসফিসানি একফোঁটা দু’-ফোঁটা করে জমা হতে থাকে আনাড়ি ভ্রমণার্থীর মগজে আর মনে। 

ইদানীং বেশ কয়েকটা বছর বেড়ানো সঙ্গে সঙ্গী হয়েছে একটা স্কেচবুক, কালি-কলম আর  জলরঙের বাক্স। 

ছবি আঁকছি সেই কোন ছোটবেলা থেকে… কিন্তু পাহাড়ের কোলে বসে, আশ্চর্য সব পাহাড়ি মানুষজন আর খোলা আকাশের নিচে, ভিড়ে অথবা নির্জনে বসে কাগজে রেখা আর রং ছোঁয়ানোর এক অন্য রোমাঞ্চ! 

আসলে দিনশেষে এ-ও যেন এক বিপুল বিস্ময়কে নিজের মতো করে ধরে রাখতে চাওয়া, লেখায়, রেখায়, আর রঙে।

আজ চারিদিকে যখন এত উন্নত ক্যামেরা, ড্রোন, আর আইফোনের কুশলী ভ্লগে দৃশ্যের এত নিঁখুত প্রতিলিপি, তার একপাশে দাঁড়িয়ে এ-ও যেন এক অন্য পথচলা। 

কেঁপে যাওয়া রেখা, কুয়াশায় হারিয়ে যাওয়া অসমাপ্ত মাফলার আর জ্যাকেটের বিনির্মাণ, জলরঙের নতুন পরতে গাঢ় হতে তার স্তব্ধ পাইনবন, হঠাৎ ভেসে ওঠা অবয়বে খুঁজে পাওয়া ছোটগল্পের চরিত্র, এসবের মধ্য দিয়ে একটু একটু করে একটা নতুন রাস্তায় হাঁটতে শুরু করেছি, প্রতিটি ভ্রমণে, বেশ কয়েক বছর হল।

বেশ কয়েকটা বেড়ানোর স্কেচখাতায় জমা হয়েছে এইসব বেড়ানো ছবি আর শব্দের টুকরো।

তার থেকে বেশ কিছু পাতা তুলে দিলাম এই পর্বে। এতে রইল খুব প্রিয় শহর দার্জিলিং আর তার সঙ্গে ঝালং-বিন্দু ভ্রমণের বেশ কিছু ছবি আর কথার কোলাজ। এই কাজগুলো রোববার.ইন-এর বন্ধু সম্বিত চেয়ে নিয়েছেন উৎসাহ ভরে। তাকে অশেষ ভালোবাসা।  

বাকি পাঠকদের ভালো লাগলে সেও এক অনন্য প্রাপ্তি হয়ে থাকবে।

 

zoom

 

 

zoom

 

zoom

 

zoom

 

zoom

 

zoom
zoom

 

zoom

 

zoom
zoom
Bindu Darjeeling Darjeeling sketches Darjeeling travel Jhalong North Bengal travel pujo tour pujo tour2026 Sangbad Pratidin Sangbad Pratidin Robbar

Share this article on