
১০-১১ বছর বয়স পর্যন্ত সৌরভ পৃথিবীকে দেখেছিল। তারপর ধীরে ধীরে অন্ধকার এসে সেই পুরনো পৃথিবীকে ঢেকে দেয়। ওর বাবা-মা অনেক চেষ্টা, অনেক চিকিৎসা করিয়েছিলেন ওকে, আলোতে ফিরিয়ে আনার জন্য। কাজ হয়নি। কিন্তু আমি যখন থেকে সৌরভকে দেখেছি, ওর মধ্যে আলোর পৃথিবীর জন্য কোনও তীব্র আকাঙ্ক্ষা, যা ওকে হতাশ, দুঃখী বা মনমরা করে রাখবে, সেরকম দেখিনি। সৌরভকে দেখেছি বরং কত রকমের, কত মানুষের কাছে অপরিহার্য হয়ে থাকতে।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved