

অনেককেই বলতে শুনেছি, ‘অষ্ট চরণ ষোলো হাঁটু’ থেকে আমরা তার পাঠক। নামগল্পটা বেরিয়েছিল ‘অনুষ্টুপ’ পত্রিকায়। পূর্ণেন্দু পত্রীর এই গল্পটা ভালো লাগে। পূর্ণেন্দুদা আমাকে বলেন, ‘প্রচ্ছদটা আমি করব।’ করেওছিলেন।
বুদ্ধদেবদার কাছে শুনেছি তাঁর বাবা শুধু শিকার নয়, ফুটবলেও বিশেষ পারদর্শী ছিলেন। ময়দানে সবাই তাঁকে মনা গুহ নামে চিনত। বছর তিনেক মোহনবাগানের গোলকিপার ছিলেন। গোষ্ঠ পাল, উমাপতি কুমারদের সঙ্গে খেলেছেন।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved