

কাটা গাছের পাশ দিয়ে যেমন মঞ্জরি বের হয়, ভারতের উত্তর-পূর্বের জনজাতি বংচের তেমনই। পাহাড়িয়া নদীর মতো নানা প্রতিকূলতার পাথর ডিঙিয়ে জেগে রয়েছে তাঁদের শিক্ষা-সংস্কৃতির পথচলা। যোমিং থাংগা বংচের, কমল বংচেরের মতো কবিমন তাকে আগলে রেখেছে বরাবর। কারণ কবিতাকে প্রাণ থেকে ভালোবাসেন তাঁরা, ভালোবাসেন নিজের মাতৃভাষাকেও।
ককবরক ভাষার লোকসংগীত ও কবিতা সংগ্রহের কাজ প্রায় শেষ হলেও সরকার বা ত্রিপুরার কোনও কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুবাদ কর্মশালার কাজে উৎসাহ দেখাচ্ছিল না। ফলে সহযোগী প্রতিষ্ঠানের অভাবে সকলের সমন্বয়ে গড়ে উঠল ‘ককবরক সাহিত্য অকাদেমি’।
মধুবীরের কবিতায় যে বিপর্যয়ের কথা, গন্তব্যহীন যাত্রার অনুষঙ্গ, তাতে কতখানি তাঁর চারপাশ আর কতখানিই-বা বিশ্বের অতীত ও বর্তমান পরিস্থিতি কাজ করেছে, তা জানি না, কিন্তু তাঁর বা তাঁর সময়ের অসহায় অবস্থার কথা, তাঁর কবিতার ভিতর দিয়ে বেশ অনুভব করা যায়।
প্রায় ২০ জন কবিতা পড়লেন। গল্প ও নাটকের অংশবিশেষও পড়া হল। সে সাহিত্যের অন্যতম বিষয় তখন মণিপুরে ঘটে চলা রক্তক্ষয়ী ঘটনা ও মৃত্যু। সন্ধে নামলে গুলিগালার শব্দ আর আধাসামরিক বাহিনীর ভারী গাড়ির সশব্দ যাতায়াত তখন মণিপুরের মানুষের নিত্যদিনের অভিজ্ঞতা।
চন্দ্রপ্রসাদ শইকীয়াকে আমি প্রথম দেখি নয়ের দশকে। ওই সময়েই মহাভারতের কর্ণকে নিয়ে লেখা তাঁর বিখ্যাত উপন্যাস ‘মহারথী’ সাহিত্য অকাদেমি পুরস্কার পায়, আর তিনি অকাদেমির জেনারেল কাউন্সিল এবং অসমিয়া পরামর্শদাতা সমিতির সদস্য হন।
‘বরগীত’ শব্দের ‘বর’ শব্দটির অর্থ বড় বা লম্বা। শতকের নয়ের দশকের শুরু থেকে উজনি অসম ও নামনি অসমে নানা জায়গায় বরগীত শুনেছি; কিন্তু তা ঠিক কত বড়, তা আদিগন্ত বিস্তৃত ব্রহ্মপুত্র নদীর পাড়ের ওই গান না-শুনলে বুঝতে পারতাম না।
নিমগাছের মতো ছোট ফুল, টুনটুনির মতো ছোট পাখি আর এমনই কিছু মানুষের কথা লিখতে চাই, যারা প্রচলিত অর্থে তেমন ‘বড়’ নয়। তবু তাদেরও নিজস্ব ভাব আছে। ভাষা আছে। কথা আছে। সাত মণ তেল না-পুড়লেও আছে উৎসবও। তাদের নিয়েই ‘মুখুজ্যের লিটফেস্ট’। আজ প্রথম পর্ব।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved