স্বপ্না দেব ছিলেন খ্যাতনামা সাংবাদিক। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী সত্যনিষ্ঠ এক মানুষ। সারা জীবনে এসেছেন অসংখ্য মানুষের সংস্পর্শে। তাঁদের মধ্যে বহু মানুষই কৃতী। সেই সব অভিজ্ঞতা তাঁর জীবনবোধকে আরও পরিপুষ্ট করেছে। এই বইয়ে লিখিত নানা ঘটনার ভিতর দিয়ে আমরা তা বুঝতে পারি।
সম্পাদক দিনগত পাপক্ষয়ের মতো তাঁর দৈনিক-সাপ্তাহিক-পাক্ষিক-মাসিক পত্রটি চালিয়ে যাওয়ার কর্মটি সম্পাদন করেন মাত্র, এডিটর তাকে প্রতিটি সংখ্যায় সামনে আনেন, অগ্রবর্তী করেন। সম্পাদকের সংখ্যা তাই কেবলই বাড়তে থাকে। মুছে যেতে থাকেন আদিম মহাদ্রুমের মতো এডিটররা, অ-শেষ স্মৃতি রেখে।
ভালোবাসার এক চিরন্তন আলো জ্বেলে সারা জীবন নিজেকে উজাড় করে দিয়েই গিয়েছেন স্বপ্নাদি। কাজ, আবেগ, ভালোবাসা, সাহস, ঋজু মেরুদণ্ড নিয়ে বেঁচে থাকার দৃষ্টান্ত হয়ে।
একবার বইমেলার গেট সাজানোর দায়িত্বে ছিলেন আমাদের বন্ধু আর্কিটেক্ট শোভনলাল ব্যানার্জী। সুকুমার রায়ের ‘আবোল তাবোল’-এর কবিতার ছবি দিয়ে তৈরি হয়েছিল বিরাট কাটআউট। সে এক হইহই ব্যাপার।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved