Robbar

রোজনামচা

জনপ্রিয় শ্যামাসংগীত ও কিছু চেনা ভুলভ্রান্তি

রামপ্রসাদের গানের ক্রেডিটই ছিনিয়ে নিচ্ছে জেনারেশন জেড! এই প্রবণতায় নবতম ও বিচিত্রতম সংযোজন ‘মন রে কৃষিকাজ জানো না’। সংগীত প্রতিযোগিতার মিষ্টি প্রতিযোগী গানটি ‘কভার’ করে গীতিকারের নাম লিখেছেন শ্রীজাত। সুরকার? না, অরিজিৎ সিং নন, জয় সরকার।

→

হাজার ভিন্নতা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের কালী-দর্শন মিলেমিশে যায়

মঙ্গলময়ী, অভয়দাত্রী মায়ের যে রূপটি বারবার উঠে আসে শ্রীরামকৃষ্ণের কথায় বা গানে, স্বামী বিবেকানন্দ সেই একই মাতৃশক্তিকে অনুভব করেছিলেন ভিন্নভাবে– প্রলয়ের সাজে।

→

ঘাটশিলায় হঠাৎ বহুরূপী কালীর সঙ্গে দেখা না হলে ‘সুবর্ণরেখা’-র ওই দৃশ্য তৈরি হত না

‘মেঘে ঢাকা তারা’-তে নীতা জগদ্ধাত্রীর প্রতীক– কোমল, আশ্রয়দাত্রী। আর সেখানেই তাঁর মা একধরনের টেরিবল মাদার।

→

শাড়ি পরিহিত সাদা কালীর অপরূপ লোককথা

ঘোড়িয়াল অর্থাৎ জলঘড়ির পরিচালক প্রতিমুহূর্তে সময় মেপে পুরোহিতদের সময় বলে দেন, আর সেই সময় দেখে পুরোহিত পুজো করেন শ্বেতকালীর।

→

কালিকা প্রেস থেকে আমার নাম করে ৫০ গ্রাম ‘গু’ নিয়ে এসো

বলেছিলেন কৃষ্ণগোপাল মল্লিক। অধুনা প্রেসের কর্ণধার। সাধ্যমতো কৃষ্ণগোপালদাকে ‘কাল্টিভেট’ করতেও শুরু করছিলাম ১৯৬৯ সালের আশপাশের সময় থেকে। টের পেতে থাকি তাঁর ভৌতিক ব্যাপার-স্যাপার।

→

পূর্ণেন্দু পত্রীর ‘শালিকের ঠোঁট’ ছেপে বেরল ‘শালিকার ঠোঁট’ হয়ে!

কাগজ বেরনোর পর দেখা গেল উপন্যাসের নাম হয়ে গেছে ‘শালিকার ঠোঁট’! পূর্ণেন্দুদা রেগে আগুন। পিঠে হাত দিয়ে সন্দীপন তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন, ‘কী করবে ভাই বল! ছাপাখানার ভূত কাউকেই রেহাই দেয় না রে।’ পরে জানা গিয়েছিল এটা সন্দীপনদারই সূক্ষ্ম হাতের কাজ।

→

কলেজ স্ট্রিটের ফুটপাথে বিক্রি হচ্ছিল পাতলা কাগজে ছাপা ‘কম্যুনিস্ট ম্যানিকেষ্ট’

লেখক-প্রকাশক-সম্পাদক মায় প্রুফ রিডার– কারুক্কে পরোয়া করে না ছাপাখানার ভূত! ভূতচতুর্দশী উপলক্ষে ‘ছাপাখানার ভূত’ নিয়ে প্রথম লেখা।

→

ভারতীয় বিজ্ঞাপনের ছবিতে প্রথম কার্টুন আঁকার রেওয়াজ শুরু করেছিলেন কাফি খাঁ

বলা হয়, আমাদের দেশে বিজ্ঞাপনের ছবিতে তিনিই প্রথম কার্টুন আঁকার রেওয়াজ চালু করেন। ভারতীয় রেল, সিজারস সিগারেট কিংবা কুকমি গুঁড়োমশলার বিজ্ঞাপনে দজ্জাল গিন্নি, গোবেচারা কর্তা, প্ল্যাটফর্মে বসে সিগারেটে সুখটান দিতে থাকা বাবু, এদের হয়ত আজও মনে রেখেছে জনসাধারণ। সেই প্রফুল্লচন্দ্র লাহিড়ী তথা ‘কাফি খাঁ’-র মৃত্যুবার্ষিকীতে এই বিশেষ নিবন্ধ।

→

বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা এক রকমের মানুষ দেখার সহজ পাঠ

চোখে-দেখার বাইরের দর্শনে তো বাংলা সাহিত্য ভরে আছে, তবে সাধারণ মানুষকে সাধারণ চোখে দেখার এই সহজ চোখটুকু যে জীবনের আঘ্রাণ দেয়, তা-ই বা কম কী!

→

ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল একটি দুঃসাহসের নাম

কমরেড লক্ষ্মী সেহগাল ছিলেন একজন ছকভাঙা জীবনের সংগ্রামী মানুষ। তৎকালীন সমাজের মেয়েদের জন্য নির্ধারিত জীবনের ছক তিনি মানেননি। লক্ষ্ণী সেহগালের জন্মবার্ষিকীতে বিশেষ নিবন্ধ।

→