kabir suman thought and diversity of bengali language। Robbar
Robbar
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলা ভাষার থেকে আমি কী পেলাম

আমাদের এই বাংলা ভাষায়, কত রকমভাবে কথা বলা যায়। কত রকমভাবে শব্দ এদিক-সেদিক করে বলা যায় একই কথা। চমৎকার স্ফূর্তি রয়েছে আমাদের ভাষায়। আমি আরও তিন-চারটে ভাষায় লিখতে পড়তে জানি। সেসব ভাষায় কিন্তু এমনটা করা যায় না। এত ফ্লেক্সেবল ভাষা কি আর আছে? এই যে শব্দগুলো বদলে বদলে দেওয়া, জায়গা পরিবর্তন করা, স্থানান্তর ঘটানো– এতে ভাষা কিন্তু বদলে যাচ্ছে না। দুর্বোধ্য হচ্ছে না। বরং, মাধুর্য বাড়ছে। ভাষার শরীর নমনীয় হচ্ছে।

প্রচ্ছদের স্কেচ: দীপঙ্কর ভৌমিক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৪:৫৩   
Facebook WhatsApp Messenger

আমার এখন ৭৭ বছর চলছে। ১৬ মার্চ, ৭৭ পূর্ণ হয়ে, ৭৮-এ পা দেব আমি। মুখে যখন প্রথম বোল ফুটছে, আমার মাকে ‘মা’ বলে ডাকার মুহূর্ত থেকে আজ– আমার সঙ্গে, মায়ের সমান্তরালে আমাকে যে বড় করে তুলেছে, সে আমার বাংলা ভাষা।

এই ভাষা ছাড়া আমি অস্তিত্বহীন। বাংলা ভাষা ছাড়া আমি কিচ্ছু না। যেটুকু কাজ আমি করতে পেরেছি, তা এই ভাষার জন্যই। যদি এই ভাষার কাছে না এসে পড়তাম, আমি পারতাম কি এই সমস্ত কাণ্ডকারখানা করতে?

zoom
কবীর সুমন

আমার খুব মজা লাগে, আমাদের এই বাংলা ভাষায়, কতরকম ভাবে কথা বলা যায়। কত রকমভাবে শব্দ এদিক-সেদিক করে বলা যায় একই কথা। চমৎকার স্ফূর্তি রয়েছে আমাদের ভাষায়। ধরা যাক, কাল আমি দুর্গাপুর যাচ্ছি। এই কথাটাকে, সামান্য এই কথাটাকে, কতরকম ভাবেই না বলা যায়। আমি কাল দুর্গাপুর যাচ্ছি। দুর্গাপুর যাচ্ছি আমি কাল। দুর্গাপুর আমি কাল যাচ্ছি। আমি আরও তিন-চারটে ভাষায় লিখতে পড়তে জানি। সেসব ভাষায় কিন্তু এমনটা করা যায় না। এত ফ্লেক্সিবল ভাষা কি আর আছে? সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। হচ্ছে তো হচ্ছেই বৃষ্টি সকাল থেকে। বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই সকাল থেকে।

…………………

আরও পড়ুন শ্রীজাত-র লেখা: বাংলা ভাষার থেকে আমি কী পেলাম

…………………

এই যে শব্দগুলো বদলে বদলে দেওয়া, জায়গা পরিবর্তন করা, স্থানান্তর ঘটানো– এতে ভাষা কিন্তু বদলে যাচ্ছে না। দুর্বোধ্য হচ্ছে না। বরং, মাধুর্য বাড়ছে। ভাষার শরীর নমনীয় হচ্ছে।

বাংলা ভাষার কাছ থেকে আমি এই স্বাধীনতা পেয়েছি, পেয়েছি নমনীয়তা। এই ভাষাতেই আমি কথা বলি, গান গাই, বই পড়ি। ভাগ্যিস পেয়েছিলাম তাকে!

Kabir suman Mother tongue Sangbad Pratidin Sangbad Pratidin Robbar বাংলা ভাষা মাতৃভাষা

Share this article on