

শতাব্দীর পর শতাব্দী ধরে সুন্দরবন-এর সোনালি ফুলের বনমধু সারা বিশ্বে পৌঁছেছে, জিআই ট্যাগ পেয়েছে সুন্দরবনের মধু। কিন্তু মধু সংগ্রাহকদের জীবন কতটা মধুর? কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ?
গ্যাল্ডিকাস ওরাংওটাং-দের শুধুই দূর থেকে পর্যবেক্ষণ করেননি, তাদের জীবনের সঙ্গে নিজের জীবন যোগ করে নিয়েছিলেন। বৃষ্টির মধ্যে, কাদামাটির পথে, জোঁকের কামড়ে, অসুস্থতার ঝুঁকিতে– সবকিছুর মধ্যেই তিনি ছিলেন অবিচল। চার বছর পর National Geographic-এ তাঁর লেখা প্রকাশিত হয়।
সাল ১৯৪৪, ২৮ ফেব্রুয়ারি। স্বাধীনতার তিন বছর আগে লাজগঞ্জের বালিয়াড়িতে খুঁজে পাওয়া গেল পুরুষের বিধ্বস্ত খুলি আর এক নারীর আস্ত কঙ্কাল– উপমহাদেশের প্রাচীন প্রস্তরযুগের আদিম নৃতাত্ত্বিক নমুনা। নেতৃত্বে ভারতের প্রথম মহিলা নৃতাত্ত্বিক– ইরাবতী।
কোথাও গাছে বাঁধা হাঁড়িতে আগে থেকে চিনি রাখা থাকছে, কোথাও রস জ্বাল দেওয়ার সময় মেশানো হচ্ছে চিনি, নলেন গুড়ের রাসায়নিক ‘এসেন্স’ আর ফটকিরি। নকল রস, নকল গুড়। আর সেই গুড় দিয়ে তৈরি পিঠে-পায়েসই হোক, মোয়া বা মিষ্টি, সবেতেই ভেজালের স্বাদ।
আজ ১ নভেম্বর। পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম ভাষা-আন্দোলনের ফল হিসেবে এই দিনেই পশ্চিমবঙ্গে যুক্ত হয় নতুন পুরুলিয়া জেলা। বঙ্গভুক্ত পুরুলিয়ার লাল মাটি বহু সত্যাগ্রহীর রক্ত, ঘামে ভেজা। টুসুর মতো লোকগানকে হাতিয়ার করে এই মানভূম ভাষা আন্দোলন বিশ্ব ইতিহাসে বিরল।
সারা বিশ্বকে জানালেন মানবজাতির নিকটতম জীবিত আত্মীয়দের কথা, মানুষ আর না-মানুষদের মধ্যে সম্পর্কের জানলা খুলে দিয়েছিলেন তিনি। তাঁর গবেষণা প্রাণীবিজ্ঞানে নতুন দিশা দেখাল। তাঁর দেখানো পথেই নারীরা খুঁজে পেয়েছিল বিজ্ঞানজগতের এক নতুন সম্ভাবনা।
সব মিলিয়ে, ভাদু গান, ভাদুর কিংবদন্তিকে বড় ভালোবেসে জড়িয়ে রাখে রহস্য। যে গান, যে উৎসবের গড়ন, রীতি রাজপরিবারের দরবার ছাড়িয়ে নেমে এসেছে মাটিতে। ঔপনিবেশিক সময়ের এক রাজকন্যার গল্প কীভাবে এমন একটি লোকউৎসবের জন্ম দেয়– তা নিয়ে বিশদে তর্ক চলতে পারে। কেউ কেউ বলেন, ভাদুর গল্প আসলে আরও সুপ্রাচীন।
বৈশাখী বুদ্ধপূর্ণিমার রাতে অযোধিয়া বুরু আন্দোলিত হয় শিকার উৎসবে। শুধু শিকার নয়, এ হল উৎসব, ‘সেঁদ্রা পরব’। সাঁওতালি ভাষায় যাকে বলে ‘সেন্দ্রা’, তার বাংলা অর্থ ‘অনুসন্ধান’। বিগত বছরে জঙ্গলের মধ্যে যেসব প্রজাতির গাছপালা, লতাপাতা, কীটপতঙ্গ, পশুপাখি ইত্যাদি পাওয়া গিয়েছে তা এই বছর পাওয়া যায় কি না সেই বিষয়ে খোঁজতল্লাশ।
৩ ডিসেম্বর চলে গেল বিশ্ব প্রতিবন্ধী দিবস। প্রতি বছর এই দিনটি আসে, চলে যায় কিন্তু বাস্তবের রুক্ষ পথটার কোনও পরিবর্তন হয় না।
সস্তার চিনির সঙ্গে প্রতিযোগিতায় হারিয়ে যেতে বসেছে গুড়শিল্প। টিকে থাকার লড়াইয়ে খাঁটি গুড়ে মিশেছে ভেজাল সংস্কৃতি। এছাড়াও খেজুর রস ফোটাতে প্রচুর জ্বালানি লাগে। আগে আশপাশের জঙ্গল, ঝোপঝাড় কেটে সংগ্রহ করা হত জ্বালানি, এখন সেই জঙ্গলও নেই।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved