Robbar

Sangbad Pratidin Robbar

সৌম্যেন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রভারতী বিরোধিতা

১৯৬১ সালের ১৩ সেপ্টেম্বর। চারদিকে রবীন্দ্র জন্মশতবর্ষ উদ্‌যাপনের উন্মাদনা। পশ্চিমবঙ্গ বিধানসভায় তৎকালীন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের সরকার ‘টেগোর ইউনিভার্সিটি বিল’ পেশ করেছে। ঠিক সেই সময় ৪ নম্বর এলগিন রোড থেকে শ্রীযুক্ত দ্বিজেন্দ্রলাল সেনগুপ্তকে একটি চিঠি লিখছেন সৌম্যেন্দ্রনাথ ঠাকুর।

→

মারের সাগর পাড়ি দেব

মারের বদলা কি মার হয় রবীন্দ্রনাথে? না। শুরু হয় প্রতিহিংসাহীন ত্যাগ আর আত্মদানের মধ্য দিয়ে এক গভীর চলা। কখনও কখনও একলা চলা। আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলা।

→

মোমরঙা শৈশবের খোঁজে

সাধারণ ছবি এআই-এর‌ সাহায্যে বদলে যাচ্ছে খানিক রঙিন, খানিক অসমান হাতে আঁকা অবয়বে। অ্যালগরিদম বা প্রম্পট এমনভাবেই বানানো হয়েছে যাতে করে প্রতিটি জেনারেটেড ইমেজেই থাকে শিশুসুলভ অসম্পূর্ণতার ছাপ। নিখুঁত, পরিপাটি ডিজিটাল ছবির ভিড়ে এই খানিক এলোমেলো চেহারা যেন অনলাইন দুনিয়ায় সতেজ হাওয়া বইয়ে দিয়েছে।

→

সতীর সন্ধানে

সতী কে? শুনলাম, তিনি না কি এই গাঁয়েরই মেয়ে। পরে অন্যরকম জীবন হয় তাঁর। তিনি কিছু একটা দেখেছেন ওই মুকুরটিলায় গামারের বনে। কীভাবেই বা খোঁজ পাব তাঁর? অপরিচিতা একজন মহিলা সম্পর্কে গাঁয়ের লোকের কাছে কিছু জানতে যাওয়া ভালো দেখাবে কি?

→

প্রকৃতির পুনরুদ্ধার চান শতবর্ষী অ্যাটেনবরো

তাঁর জীবন-শতকের বেশিরভাগটাই কেটেছে পৃথিবীর প্রাকৃতিক ঐশ্বর্যের রত্নভাণ্ডারের শোভা উপভোগ করে। তিনি পরের প্রজন্মের ওপর দিয়ে দিয়ে যেতে চান তাকে আগলে রাখার গুরুদায়িত্ব। তিনি বিশ্বাস করেন, মানুষই সবচেয়ে বড় সমাধানকারী।

→

শিকড়ের খোঁজে ফেরা

১০০ বছর আগে হাওড়ার এক গ্রাম থেকে বন্ধুর সঙ্গে কলকাতা ডকে আসে অতি দরিদ্র এক তরুণ। বাড়ি পালানো বন্ধুর কাছে সে শুনেছিল তার ভাগ্যান্বেষণ করতে জাহাজে করে বিদেশে পালানোর বিবরণ।

→

লোকশিল্প: আজ-কাল-পরশু

তথাগত চক্রবর্তী তাঁর ‘লোকশিল্পে রাজনীতির প্রভাব’ বইয়ের ‘কথামুখ’-এ লোকসংস্কৃতির এই প্রথাগত অনড়তার ধারণাটা ভাঙতে চেয়েছেন।

→

পোড়ামাটির শিল্পকে জনপ্রিয় করেছে কাঁঠালিয়ার শিল্পীরা

দৈনন্দিন গার্হস্থ্য জীবনের সাদাকালো যাপন-শৈলী তাঁদের পুতুলের বিষয়বস্তু। কাঁঠালিয়ার পুতুল যেমন একক চরিত্র হিসেবে উপস্থাপিত হয়েছে, তেমনই একাধিক চরিত্রের সমন্বয়ে সামাজিক ন্যারেটিভ প্রকাশ করেছে।

→

মাজুলি দ্বীপ ও তার তিন বাসিন্দা

‘বরগীত’ শব্দের ‘বর’ শব্দটির অর্থ বড় বা লম্বা। শতকের নয়ের দশকের শুরু থেকে উজনি অসম ও নামনি অসমে নানা জায়গায় বরগীত শুনেছি; কিন্তু তা ঠিক কত বড়, তা আদিগন্ত বিস্তৃত ব্রহ্মপুত্র নদীর পাড়ের ওই গান না-শুনলে বুঝতে পারতাম না।

→

নন্দলাল বসুর অন্তর্ধান রহস্য

নন্দলাল বসুর এমন অপ্রত্যাশিত ভাবে চলে যাওয়ায় কলাভবন ঘিরে রবীন্দ্রনাথের আশা যেন নিভে গেল। নিজের ইচ্ছেয় নন্দলাল চলে গিয়েছিলেন বলে মনে হয় না। ঘটনার সময়ে রবীন্দ্রনাথ কি আশ্রমে ছিলেন না? যদি থাকেন তাহলে কি তাঁর সঙ্গে দেখা না-করেই চলে গেলেন নন্দলাল?

→