

যখন কেউ কাউকে খুন করে লাশ গায়েব করে, তখন সে কি লাশ ঘাড়ে করে এমন আরামদায়ক দুলকিচালে নিশ্চিন্তে হেঁটে যেতে পারে?
নির্বাচনী জয়-পরাজয়ের নিষ্পত্তির পর প্রতিপক্ষকে মাছ-ভাত খাওয়ানোর চ্যালেঞ্জ বিজেপি সত্যিই রাখতে পারে কি না, লক্ষ্য থাকবে সেদিকেও। শেষের কথাটি হল, বাঙালির আমিষ খাদ্যের সমৃদ্ধ ঐতিহ্যহরণ করা কোনও রাজনীতির পক্ষেই সম্ভব নয়।
অবনীন্দ্রনাথের প্রিয় শিষ্য নন্দলাল তখন চিত্রীমহলে বিশেষ পরিচিত। ‘সতীর দেহত্যাগ’, ‘দয়মন্তীর স্বয়ম্বর’, ‘সুজাতা’, ‘অহল্যা উদ্ধার’, ‘জতুগৃহ দাহ’, ‘উমার তপস্যা’ ইত্যাদি অজস্র ছবি তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। বিশ্বভারতী প্রতিষ্ঠার বেশ কিছু আগে, ১৯১৪ সালে, রবীন্দ্রনাথ নন্দলালকে শান্তিনিকেতনে আমন্ত্রণ করেছিলেন।
জ্বরের খবর পেয়ে, স্প্যানিশ সরকারের এক পারিষদ ভাইসরয়কে চিঠি লিখে জানান স্থানীয় এক গাছের ছালের কথা। তিনি এই গাছটির সন্ধান পেয়েছিলেন পেরুর কুইচুয়া নামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের কাছ থেকে, যাঁরা শরীরে তাপমাত্রার কাঁপুনি থেকে রক্ষা পেতে এই গাছটির পাতা ও ছাল ব্যবহার করতেন।
বাংলায় বলা হয়– ‘মৎস্য মারিব খাইব সুখে’। কিন্তু সেই সুখ কি আর একা একা পাওয়া সম্ভব? তাই হরেন দাসের রঙিন ছবিতে দেখি বৃত্তাকার মাছ ধরার জাল হাতে করে মৎস্য-শিকারে চলেছে গ্রামীণ যুগল।
শুধু আপনারই বা কেন হবে, আমার আপনার সকলের মাথার নাম ‘স্মৃতিমণ্ডল’। স্মৃতি নামের মন্ডল পদবিধারী মেয়ের কথা বলছি না, বলছি এক সমাসবদ্ধ পদের কথা। স্মৃতিমণ্ডল।
কিছু কাঁটা বেঁধে গলায়। কিছু পায়ে। চোরকাঁটার মতো কিছু লেগে থাকে গায়ে। তাকে যতই ঝাড়া হোক, যায় না।
শতাব্দীর পর শতাব্দী ধরে সুন্দরবন-এর সোনালি ফুলের বনমধু সারা বিশ্বে পৌঁছেছে, জিআই ট্যাগ পেয়েছে সুন্দরবনের মধু। কিন্তু মধু সংগ্রাহকদের জীবন কতটা মধুর? কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ?
খাদ্য সংস্কৃতিকে বাঙালির ‘পরিচয়’ হিসেবে যাঁরা ভেবে, খাদ্যরুচিতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন, তাঁদের জানা দরকার ‘খাদ্য সংস্কৃতি’কে আত্মপরিচয় মনে করা বাঙালি অনেকটাই একই শ্রেণির। গরিব, ক্ষুধার্ত মানুষের কোনও খাদ্যসংস্কৃতি নেই। কিন্তু ভোট আছে।
মিষ্টি জলের বাস্তুতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে ডলফিন। বাঘের সঙ্গে এদের তুলনা করা হয়, কারণ স্বাদু জলের বাস্তুতন্ত্রে এরাই সর্বোচ্চ শিকারি হিসাবে বাস করে। তাই জীববিজ্ঞানী ও পরিবেশ বিজ্ঞানীরা এদের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য নির্ধারণের একটি নিয়ামক বা সূচক হিসাবে ব্যবহার করেন।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved