

ছবির নাম ‘ক্লাউন’। গোপেশের ছবির প্রতিটি রেখায় কুটিলতার যে বিস্তৃত বিন্যাস, তা প্রতিটি মুখচ্ছবিকে করে তোলে প্রতিকৃতি। তাদের চোখের ক্রূরতা, মুখের রেখার অনমনীয় নিষ্ঠুরতা তাদের শরীরী ভাষাকে স্পষ্ট করে তোলে। এভাবেই ঘুরে বেড়ায় এই মানুষেরা, নিজের চেহারা লুকিয়ে, নিজের খলস্বভাব মেকি হাসির আড়ালে লুকিয়ে।
চিত্তপ্রসাদ সেই বিরল শিল্পীদের একজন, যাঁর রাজনৈতিক ও সংহতির বোধ আজও প্রাসঙ্গিক। শিল্প নিছক ঘর সাজানোর উপাদান নয়। তা এক প্রতিবাদ। আন্দোলন।– এই বোধ তিনিই আমাদের শৈল্পিক চেতনায় প্রবেশ করিয়ে দিয়ে গিয়েছেন। আজ যখন শিল্প আবার সজ্জার দিকে ফিরে যেতে চাইছে, তাঁর কাজ আমাদের মনে করিয়ে দেয়– শিল্পের দায়িত্ব কী।
ডার্ক রং থেকে ক্রমশ আলো দিকে। অরুন্ধতী রায়চৌধুরীর ছবি আসলে উত্তরণের গল্প। যে ধোঁয়াশা, যে আত্মবিশ্বাস, যে অনিশ্চয়তা মানুষকে ঘিরে রাখে– তার বাইরে গিয়ে, সেই বন্ধনকে অস্বীকার করে, সে নিজের একক অস্তিত্বকে, তার মনুষ্যত্বের অন্তর্নিহিত সম্ভাবনাকে ঘোষণা করছে।
অমৃতা। অমৃতা শেরগিল। প্রেমে পড়েছেন। নিজের প্রেমে। ভরা যৌবন তাঁর। কিন্তু তিনি জানেন না তাঁর সঠিক পরিচয়। কোনও কোনও পুরুষ তাঁকে বলেছে, তাঁর প্রথম ও শেষ পরিচয়– তিনি সুন্দরী। তাঁর শুনতে ভালো লেগেছে এই ইঙ্গিত ও ইশারা। কিন্তু অমৃতা চান, তাঁর পরিচয় পেরিয়ে যাক তাঁর শরীর।
জীবন, তাঁর উপলব্ধিতে এক অবিচ্ছিন্ন কালস্রোত– সেখানে অনায়াসে অতীত, বর্তমানের মধ্যে প্রবাহিত হয় এবং বর্তমান মিলে যায় ভবিষ্যতের সঙ্গে। বাস্তব পিছলে যায় পরাবাস্তবে, রং আর রেখার এক অদ্ভুত স্তরবিন্যাস সৃষ্টি করে বহুমাত্রিক দৃষ্টিকোণ। আমিনা করের ছবি চেতনার প্রবহমানতার এক দৃশ্য দলিল।
চন্দনার কাজ আমাদের সময়ের কাজ। আমরা যারা থিতু হতে চেয়েছি, দেশ চেয়েছি, ঘর চেয়েছি, রাষ্ট্রের কাছে সমাজের কাছে নিরাপত্তা চেয়েছি, পড়শীর কাছে আত্মীয়তা আর মানুষের কাছে শুশ্রুষা চেয়েছি তাদের চুরমার করা যন্ত্রণাগুলি নিয়ে, প্রেম পীড়ন প্রতিরোধের আর্তিগুলি নিয়ে তাঁর নিজস্ব ব্যথার পূজা।
অরুণিমা চৌধুরী শিল্পী। তাঁর ছবির বিষয় নারী ও প্রকৃতি। ছবি আঁকেন মূলত প্রাকৃতিক রঙে। দীর্ঘদিন ধরে ফুল-ফল-পাতা থেকে তৈরি রং নিয়ে পরীক্ষানিরীক্ষা করে চলেছেন। ৭৫ পেরিয়েও শিখে চলেছেন নিত্যনতুন মিডিয়াম। তাঁর সঙ্গে কথোপকথনে উঠে এল বিকাশ ভট্টাচার্য, কে জি সুব্রহ্মণ্যম থেকে সমরেশ বসু, প্রদ্যুম্ন ভট্টাচার্যদের কথা। উঠে এলেন রবীন্দ্রনাথ, পৃথিবীর ভবিষ্যৎ ও আশঙ্কার কথা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ এই সাক্ষাৎকার।
রং দেখার যে চোখ, অর্থাৎ রং দেখতে পাওয়ার ক্ষমতা, আর রঙের সৃজনশীলতা– এ দু’টি ঈশ্বরপ্রদত্ত গুণ ওঁর ছিল। একজন শিল্পীর সঙ্গে তাঁর শিল্পের একটা যোগসূত্র গড়ে ওঠা প্রয়োজন। ছবিও কিন্তু শিল্পীর সঙ্গে কথা বলে, বলতে চায়। ওঁকে দেখতাম– এমন তন্ময় হয়ে আঁকতেন, মনে হত, ছবির রেখা, রং, ছবির চরিত্ররা ওঁর সঙ্গে ক্রমাগত কথা বলছে।
যতদূর মনে পড়ে, সিঁড়ি দিয়ে উঠেই ডানদিকে একটা দীর্ঘ বারান্দার এ-প্রান্তে একটা ঘরে বসে পিয়ানো বাজাচ্ছিলেন– মনে হল সদ্যস্নাত, সাদা ধুতি-পাঞ্জাবি পরিহিত এক প্রৌঢ় ভদ্রলোক। মাথায় প্রায় কাঁধ পর্যন্ত যত্নে পাট করা কাঁচাপাকা চুল। অন্নদা মুন্সী– চিনতে অসুবিধা হয়নি একটুও।
চিত্রনিভা চৌধুরী ভারতের প্রথম প্রশিক্ষিত মহিলা শিল্পীদের মধ্যে অন্যতম। এমনকী তিনি শান্তিনিকেতনের প্রথম মহিলা অধ্যাপিকা হিসেবেও কাজ করেছেন। প্রতিকৃতি শিল্পে দক্ষ চিত্রনিভা প্রথম ক্যামেরা হাতে তুলেছিলেন রবীন্দ্রনাথের ছবি। সূর্যালোক পড়ে সেই ছবিগুলি নষ্ট না হলে আজ হয়তো বেশ কয়েকটি দুর্লভ ছবি আমরা পেতাম।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved