

রবীন্দ্রনাথের গান অবলম্বনে একাধিক শিল্পী ছবি এঁকেছেন। অথচ রবিঠাকুর কোনও শিল্পীর ছবি দেখে গান রচনা করেছেন, এমন নজির একেবারে হাতে-গোনা। এঁদের মধ্যে নন্দলাল আর অসিতকুমারের কথাই সবার আগে মনে পড়ে।
৯২ বছরের জন্মদিনে সারা ভারত-জুড়ে তাঁর পাঠকদের তিনি দিয়ে গেলেন এমন এক ভালবাসার বই, যা বড় প্রয়োজন ছিল এই হিংসা, বিদ্বেষ, যুদ্ধ, নাশ ও খুনোখুনির পরিবহে।
যাদবপুর স্কুল অফ উইমেনস স্টাডিজ শুরু থেকেই কিছু-কিছু বই প্রকাশ করার কথা ভেবেছিল। মানবীচর্চা কেন্দ্রের প্রকাশনার পুরো দায়িত্বটাই সুবীর রায়চৌধুরীর কাঁধে ছিল, এবং আমার যতদূর মনে পড়ছে তিনিই আমাকে এই পরিকল্পনার সঙ্গে যুক্ত করেন। তাঁদের লক্ষ্য ছিল বাংলা ভাষায় লেখা মহিলাদের হারিয়ে যাওয়া লেখা পুনরুদ্ধার করা এবং সেগুলি সুসম্পাদিত আকারে প্রকাশ করা।
পাথর থেকে সোনা বের করা বেশ জটিল এবং ব্যয়বহুল একটি পদ্ধতি। প্রথমে বড় পাথরগুলোকে মেশিনে দিয়ে গুঁড়ো করে পাউডার করা হয়। এই পাউডারের সাথে সায়ানাইড দ্রবণ বা পারদ মিশিয়ে সোনাকে আলাদা করা হয়। সবশেষে উচ্চ তাপে গলিয়ে খাঁটি সোনা।
একটু থেমে হাতের তামার ঘটিটা থেকে একটু জল খেয়ে ভৈরবী বললেন, ‘সেই যুবতী মেয়েটিকে আমি কিন্তু অনেক পরে চিনতে পেরেছিলাম!’
তিনি, দিলীপ চিঞ্চালকর। প্রতিদিনের জীবনের অসংখ্য ছোট-বড় মুহূর্তের ভিতর থেকে অবলীলায় এক অদ্ভুত আলো বার করে আনতেন তিনি, যা পাঠকের চোখকে বদলে দেয়।
গলা অতি বিষম বস্তু। যারা গলা তোলে, আর তাদের বিরুদ্ধে যারা গলা তোলে, দু’-পক্ষেরই বাইরে থেকে আড়ি কিন্তু ভিতর থেকে গলাগলি ভাব।
রাত্রির শোভা যেমন চাঁদ, তেমনই আলকাপের দলের শোভা ছোকরা। ওস্তাদই তৈরি করেন ছোকরাকে। তাঁর সাধন-সমন্বিত তালিমেই ছোকরার ভিতরে গড়ে ওঠে মোহিনী মায়ার কিশলয়। সযত্ন অনুশীলনে ধীরে ধীরে তার ভেতর থেকে জন্ম নেয় মায়ায় গড়া এক কিন্নরী। যে পুরুষ নয়। কিম্পুরুষ নয়। নারী নয়। ছোকরা।
জীবনে যদি না-গ্রহণ করতে পার একঘেয়েমি, কোনওদিন তুমি পাবে না তোমার মগ্নচৈতন্যের অপূর্ব অবদান। যে-অবদান তোমার জীবনকে সার্থক ও সম্পূর্ণ করবে।
‘বহুরূপী’র ‘রাজা অয়দিপাউস’। তিনটে ‘হায়!’ লক্ষ করবেন, নাটক প্রায় শেষদিকটায় পৌঁছে গিয়েছে, তখন ইয়োকাস্তের কণ্ঠে একটা ‘হায়’ শুনি আমরা। রবীন্দ্রগানের তিনটি ‘হায়’-এর সঙ্গে বহুরূপী অভিনীত তিনটি ‘হায়’ যেন একটা যোগসূত্র তৈরি করে। সবটাই দৈবনির্দিষ্ট দুর্ভাগ্যের ফল।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved