Robbar

ছাইফুল

৯ আগস্ট, ১৯৪৫। সভ্যতার সংকটের এক নতুন অধ্যায়ের সাক্ষী ছিল তামাম বিশ্ব। জাপানের হিরোশিমার পর নাগাসাকিতে আছড়ে পড়েছিল পরমাণু বোমা। প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল মানবতার অস্তিত্বকেই। ১৯৪৫-এর ৯ আগস্ট। সকাল ১১টা বেজে ২ মিনিট। হতে পারত অন্য সকাল। সে সকাল হতে চেয়েছিল মিজুকাগে পাহাড়ে এক সাত বছরের বালক ইউতোর আশ্চর্য সেই লাল ফুলের নাম জানতে চাওয়ার দিন। বদলে তাকে কী উপহার দিয়েছিল যুদ্ধের পৃথিবী?

সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো

কী আশ্চর্য! সাপকে আমরা দেবতার আসনে বসিয়েছি আবার সেই দেবতাই সর্পবিষহরা, বিষের চিকিৎসা করেন। মনসা হোক বা লোকদেবী ঝাঁকলাই, সকলেই আসলে একাধারে সাপ ও ওঝা। বিষ ও বিষের ওষধি।