প্রয়াত প্রবীর সেন। কলেজ স্ট্রিটে জন্ম নেওয়া এই শিল্পী বরাবরই ছিলেন প্রচারবিমুখ। তাঁর নির্মিত বেশিরভাগ প্রচ্ছদেই ছিল ক্যালিগ্রাফির চমক। আড়ালপ্রিয় প্রবীর সেন অনেক আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন মানুষের ভিড় থেকে। এবার বিদায় নিলেন পার্থিব জগৎ থেকেও।

যোগেনদার প্রতি বছর নিয়ম করে আমার জন্মদিনে ফোন করেন। ফোন করেই প্রথম যে কথাটা জিজ্ঞেস করেন, ‘মিঠু, দেশে না বিদেশে?’ গতবছর উনি প্রথম আমার জন্মদিনে ফোন করেননি, আর সেই দিনটা হচ্ছে আজ, অর্থাৎ ২৬ অক্টোবর। আজ যদি ওঁকে ফোন করে জিজ্ঞেস করি, ‘আপনি কোথায়?’ কী বলবেন উনি?

দেবী কালীর ঘনকৃষ্ণবর্ণ বা নীল অবয়ব সৃষ্টির পূর্ববর্তী মহাশূন্যের ইঙ্গিতবাহী। কালী দিগম্বরী। কোনও কৃত্রিম মায়ার পোশাক তাঁর থাকে না। নিজেই হলেন অনন্তগর্ভ নিশ্ছিদ্র মহাজাগতিক তিমির-গর্ভ যার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved