

বাংলা নববর্ষের অব্যবহিত পরে ইংরেজি ১৬ এপ্রিল বিকেলের দিকে দেহাবসান ঘটে আচার্য নন্দলাল বসুর। আচার্যের মৃত্যুশয্যার পাশে সুধীরা দেবীকে দেখা যায়নি। ঘরের দুয়ার তিনি রুদ্ধ করে রেখেছিলেন। এমনকী, মৃত্যুর পরেও সে দ্বার খোলেনি। ছাত্রছাত্রী আর আশ্রমিকেরা ঘিরে ছিল আচার্যের পুষ্পশোভিত দেহ।
বৈশাখ মাসের শ্রেষ্ঠত্ব, গুরুত্ব ইত্যাদি সম্পর্কে মহাভারত পুরাণ সাহিত্যে বিস্তারিত তথ্য পাওয়া যায়। মহাভারতের অনুশাসন পর্বের ১০৯ পর্বে বলা হয়েছে– যে ব্যক্তি বৈশাখ মাসের দ্বাদশীতে উপবাস করে, অহোরাত্র কৃষ্ণের মধুসূদন নাম উল্লেখপূর্বক অর্চনা করেন– তিনি অগ্নিষ্টোম যজ্ঞের ফল এবং সোমলোক লাভ করেন।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved