বাড়ির মেয়ে-বউরা সব রান্না করে বাড়ির সব পুরুষ এবং খুদে সদস্যদের খেতে দিয়ে তারপর সবার শেষে খেতে বসবে। পাতে পড়বে মাছের ছোট টুকরো কিংবা ল্যাজার অংশের মাছ। মা-কাকিমাদের জিজ্ঞেস করলে বলেছেন, ওঁরা নাকি এমন ছোট টুকরোই ভালোবাসেন। অনেক দিন ধরেই এই নিয়ম, এমনটাই যেন স্বাভাবিক।

বাহুমূলে সুরভিত ডিওডরেন্ট, চোখে পাশনে চশমা আর কালীঘাট পটের বাবুর মতো হাতে ফুল ছিল ফ্যাশানের স্টেটমেন্ট। ছবি আঁকা শিখতে আসা অর্ধেন্দুপ্রসাদ নিজেই হয়ে উঠেছিলেন এক চলমান পটচিত্র। খানিক রসিকতার সুরে বললে, এ প্রায় পরশুরামের সেই লালিমা পাল (পুং)-এর জীবন্ত সংস্করণ।

পরিবেশ বিজ্ঞানীদের মতে, ইলিশ মাছের জীবনচক্রে একটি বিস্ময়কর বিষয় হল– লিঙ্গ পরিবর্তন। জলের তাপমাত্রার পরিমাণ, লবণাক্ততার পরিমাণ, খাদ্যের পরিমাণ, ইত্যাদি পরিবেশগত বিশেষ কারণে ইলিশ মাছের লিঙ্গ পরিবর্তন ঘটে। অর্থাৎ, ইলিশ পুরুষ হয়ে জন্ম নিয়েও এই প্রক্রিয়ায় স্ত্রী হয়ে ডিম দিতে পারে!
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved