সুর লাগানোর যে তরিকায় একচুলও এদিক-ওদিক হয় না, অর্ধমাত্রা-সিকি মাত্রার তফাত আলাদা করে চেনা যায়, গমক-গিটকিরির গয়না পরানো গানকেও শেষমেশ রবীন্দ্রসংগীত বলেই চেনা যেত, সেই ঘরানার সার্থক উত্তরসূরি ছিলেন বিভা।

বাহুমূলে সুরভিত ডিওডরেন্ট, চোখে পাশনে চশমা আর কালীঘাট পটের বাবুর মতো হাতে ফুল ছিল ফ্যাশানের স্টেটমেন্ট। ছবি আঁকা শিখতে আসা অর্ধেন্দুপ্রসাদ নিজেই হয়ে উঠেছিলেন এক চলমান পটচিত্র। খানিক রসিকতার সুরে বললে, এ প্রায় পরশুরামের সেই লালিমা পাল (পুং)-এর জীবন্ত সংস্করণ।

মহেশ বা মহেশ্বরের সঙ্গে মহিষের ঘনিষ্ঠ সম্পর্ক দেখা গিয়েছে হরপ্পার পশুপতি সিলে। পশুপতির মাথায় মহিষের জোড়া শিং থেকে কালক্রমে মহাদেবের আয়ুধ ত্রিশূলের উদ্ভব হয়েছে। একইসঙ্গে শিবের মাথায় অর্ধচন্দ্রের যে সংযোজন হয়েছে তার মূলেও রয়েছে জোড়া শিং।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved